ডেস্ক রিপোর্ট,ভোলা নিউজ২৪ডটকম।।কক্সবাজারে বেসরকারী উন্নয়ন সংগঠন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম - সিইএইচআরডিএফ এর আয়োজনে আন্তর্জাতিক মানবিকতা দিবস উদযাপন করা হয়েছে।
সিইএইচআরডিএফ এর পরিচালক(প্রোগ্রাম) রুহুল আমিন এর সভাপতিত্বে ও কমিউনিকেশন এসিস্ট্যান্ট উলফাতুল মোস্তফা রানা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে সিইএইচআরডিএফ এর প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া বলেন,আগামী...
চরফ্যাসন প্রতিনিধি ॥ চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাটে ঘাট টিকেটের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। যাত্রী টিকেটের পাশাপাশি মালামাল উঠা-মানায় ২/৩গুণ বেশী টাকা আদায় নিত্যঘটনা হয়ে দাড়িয়েছে। ঘাট টোলের নামে অধিক মূল্য আদায়ের এই ঘটনা নিয়ে প্রতিদিন যাত্রীরা ঘাটের স্টাফ ও কুলি মজুরদের হাতে নাজেহাল হচ্ছেন। ইজারাদারের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে সাধারন যাত্রীদের জিম্মি করে...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটকম।। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের অসুস্থ মা কে দেখতে ভোলা সদর হাসপাতালে গিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
আজ বুধবার সকালে ভোলা সদর হাসপাতালে দেখতে যান তিনি। মোসাঃ মালেকা বেগম মহান মুক্তিযদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা।৯৬ বছর তার বয়স নানান বার্ধক্যজনিত শারিরিক অসুস্থতার কারনে গত কাল ভোলায় সদর হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কেবিনে ভর্তি হন।বীরশ্রেষ্ঠ...
রাকিব উদ্দিন অমি।। বরিশাল রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছে ভোলার সরকার মোহাম্মদ কায়সার। তার সফলতায় অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা। একই সাথে আরো সফলতার আশাও জেলাবাসীর।
১৮ আগস্ট সকালে বরিশাল রেঞ্জ অফিস এর সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক সভা বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় রেঞ্জাধীন জেলা...
ভোলা নিউজ২৪ডটকম।।মানামীর সুনাম নষ্ট,লঞ্চ বন্ধের ষড়যন্ত্রে নেমেছে দুস্কৃতিকারীরা এমন অভিযোগ করেন লঞ্চ কর্তৃপক্ষ।
বরিশাল- ঢাকা-বরিশাল রুটে বিলাশবহুল লঞ্চ এম ভি মানামী সুনামের সাথে পথচলার দেড় বছরের মাথায় ষড়যন্ত্রে নেমেছে একদল দুষ্কৃতিকারী।মানামী লঞ্চ দক্ষিনাঞ্চলের মডেল নৌযান হিসেবে ইতিমধ্যে বরিশালের নৌ সেক্টরে স্থান করে নিয়েছে।যাত্রী সেবা এবং দক্ষিনাঞ্চলেের নৌ পথে আরামদায়ক যাত্রা ও লঞ্চ যাত্রায় সুরক্ষা নিরাপত্তার দিক থেকে এগিয়ে থাকায় ষড়যন্ত্রে...
ক্রীড়া প্রতিবেদক// চরফ্যাসনের নজরুল নগরে বাবুরহাট মিনিবার ফুটবল ট্রুনার্মেন্টের ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ২০১৫ ব্যাচ কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে ২০১৭ ব্যাচ ফুটবল দল। খেলার শুরু থেকে উভয় দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়। ৩০ মিনিট করে ৬০ মিনিটের খেলায় কেউ গোল করতে না পারার পর ৫ মিনিট ওভার টাইম দেওয়া হয়। এসময় কেউ গোল দিতে না পারায় ও...
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম॥
ভোলার চরফ্যাশনে মালবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে দুর্ঘটনার ঘটনা ঘটে। এসময় পিকআপে থাকা মোঃ জাফর নামের এক ব্যবসায়ী নিহত এবং ড্রাইভার তুহিন ও আবুল কাশেম গুরুতর আহত হয়। নিহত জাফর লালমোহন উপজেলার চর উমেদ গ্রামের বাসিন্দা। সোমবার (১৭ আগস্ট) চরফ্যাশন উপজেলার জনতা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী...
আদিল হোসেন তপ,ভোলা নিউজ২৪ডটকম।। দৌলতখানে চার ফার্মেসী ব্যবসায়ীকে ফিজিশিয়ান স্যাম্পল এবং উৎপাদন ও মেয়াদোর্ত্তীণ বিহীন ওষুধ ফার্মেসীতে রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ভোলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল হাসান পৌর শহরের উত্তর মাথায় অভিযান পরিচালনা করে ওই চার ফার্মেসী মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুল...
দৌলতখানপ্রতিনিধি,ভোলা নিউজ ২৪ ডটকম ।। ভোলার দৌলতখানে মেঘনা নদীতে পড়ে আলী আজগর (৫)নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার (১৭আগস্ট) বিকাল ৫টার দিকে পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বেরিবাধঁ এলাকায় এ ঘটনা ঘটে। । স্থানীয় রাশি শুটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ওই শিশু দৌলতখান পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীরের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার...
ভোলা নিউজ২৪ডটকম।। রোগীদের জন্য সরবরাহকৃত বিভিন্ন ধরনের ওষুধ গোপনে বাসায় নিতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স তৃপ্তি রায়। রবিবার দুপুরে ৪৮ পাতা ওষুধ বাড়ি নেওয়ার পথে এলাকাবাসী তাকে বাধা দেয়। এ সময় তিনি পুনরায় হাসপাতালে এসে স্টোর কিপারের কাছে ওষুধগুলো ফিরিয়ে দেন।
স্থানীয়রা জানান, নার্স তৃপ্তি রায়ের বিরুদ্ধে এর আগেও সরকারি ওষুধ বাসায় নিয়ে...


















