ভোলা নিউজ ২৪ ডট নেট : খ্যাতিমান সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে অবস্থার অবনতি হলে সোমবার বিকেল ৫টায় চিকিৎসাধীন সমকাল সম্পাদককে লাইফ সাপোর্টে নেওয়া...
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান থানাধীন জয়নুল আবদীন ল্যাবরেটরি হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র মোঃ শিহাব হোসেন সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের সময় মিয়ার হাট বাজারের বাংলাবাজার থেকে দ্রুতবেগে আসা মাহিন্দ্র (আলফার) চাপায় মারাত্মক আহত হলে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ সময় মাহিন্দ্রে থাকা কয়েকজন যাত্রী আহত হয়, তারা স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা নেন।...
স্টাফ রিপোর্টার ॥
বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় “শিক্ষার হার বৃদ্ধি করে, বাল্যবিয়ে রোধ করা সম্ভব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ আগস্ট) দুপুরে চরনোয়াবাদ মহিলা দাখিল মাদ্রাসায় এই বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্টের সমন্বিত শিশু বিবাহরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্পের আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই বির্তক প্রতিযোগিতায়...
আদিল হোসেন তপু : ভোলা সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারকে অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
আজ সোমবার (১৩ আগষ্ট) ভোলা সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট শাখা এর আয়োজনে কলেজ হলরুমে এই বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের উপধ্যক্ষ প্রফেসার মো: গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শিক্ষক...
ইয়াছিনুল ঈমন : ভোলা শহরের পুরাতন যুগির ঘোল এলাকায় ‘অগ্রগতি’ নামক ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মাসুদ আলম নামে এক প্রতারককে আটক করেছে ভোলা থানা পুলিশ। রবিবার (১২ আগস্ট) ভোলা শহরের পুরাতন যুগির ঘোল এলাকায় ‘অগ্রগতি’ নামে ভূয়া প্রতিষ্ঠান খুলে চাকুরি দেওয়ার নাম করে চাকুরি প্রার্থীদের টাকা হাতিয়ে নেয় প্রতারক মাসুদ আলম। জামানতের...
স্টাফ রিপোর্টার : ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ চরনোয়াবাদ সিকদার বাড়ির মসজিদ এর সামনে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয় এতে ওই এলাকার বাসিন্দা ও বাপ্তা ০৭ নং ওয়ার্ড এর চলমান মেম্বার মোঃ হারুন মিয়া (৫৫) পিতা নুরুল ইসলাম কালু এবং মোঃ নয়ন (৩২) পিতা মৃত কায়ছার আহমেদ গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগষ্ট...
স্টাফ রিপোর্টার : গত ৯ আগস্ট ভোলা ওয়েস্টার্ন পাড়ার একটি ভবনে বিকেলে ৪ তলার ছাদে খেলাধুলা অবস্থায় ট্রান্স মিটার বিস্ফোরণ হয়ে আফিফা আফরিন (৮) নামে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়। আফিফার শরীরের ৩০ শতাংশ পুরে গেছে বলে জানিয়েছে আফিফার বাবা মোঃ আরিফ। বর্তমানে আহত আফিফা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
আফিফার বাবা আরিফ হোসেন ভোলা...
ভোলা নিউজ ২৪ ডট নেট : আশ্চর্য হলেও সত্যি ভোলা সদর জাহাঙ্গীর প্লাজার বিপরীতে ও জিয়া-সুপার মার্কেটের সামনে অবস্থিত সব বয়সি পুরুষদের ও বর্তমান তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড ইমেজ ফ্যাশনের ভোলা সদর রোডের শো রুম এ ১লা আগস্ট থেকে পণ্যে উপর শুরু হয়েছে গ্রীষ্মকালীন ৬০ শতাংশ পর্যন্ত ছাড়।
এখানে পাওয়া যাচ্ছে তরুণদের পছন্দের আধুনিক ডিজাইন এর টি-শার্ট, শার্ট, বাহারি রং এর...
আদিল হোসেন তপু : ভোলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযাহা-২০১৮ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, ভোলা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, লঞ্চ মালিক সমিতির নেতৃৃবৃন্দ ও কোরবারি পশুর হাটের ইজারাদারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ আগষ্ট (শনিবার) দুপুরে ভোলা পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন,...
গোপাল চন্দ্র দে : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলার নেত্রীবৃন্দ।
আজ ১০ আগষ্ট (শুক্রবার) সকালে বোরহানউদ্দিনের এমপির নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,ভোলা জেলা সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ,সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে,বোরহানউদ্দিন উপজেলা পূজা পরিষদ সভাপতি অনীল দাস,সম্পাদক ইন্দ্রজীৎ দে,ভোলা সদও উপজেলা...















