বিশেষ প্রতিনিধি ॥
ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ইলিশা লঞ্চঘাট দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে সোহেল ও রিয়াজের অবস্থা আশংকাজনক। সোহেলের মাথায় ৭টি সেলাই দেয়া হয়। সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের মালিনাকাধীন সোহানা এন্টার প্রাইজ নামে ঘাটটি এক মাসের জন্য ইজারা দেয় বিআইডব্লিউটিএ। চলতি মাসের ২৯ আগস্ট ওই মেয়াদ শেষ হওয়ার...
স্স্টাফ রিপোর্টারঃআলোহা ইন্টারন্যাশনালের উদ্যোগে রাশিয়ার মস্কোর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বর্ণিল আয়োজনে বিশ্বের ১৭ টি দেশের কিশোরকে নিয়ে অনুষ্ঠিত হলো ২৫তম ম্যাথ কম্পিটিশন। উক্ত কম্পিটিশনে মাত্র ৫ মিনিটে প্রতিটি ১ মূল্যমানের ৭০টি প্রশ্নের সঠিক জবাব প্রদান করে সর্বোচ্চ ৭০ নম্বর পেয়ে গ্র্যান্ড চ্যাম্পিয়নের বিরল কৃতিত্বের অধিকারী হন বাংলাদেশের সাদমান সাকিব হৃহান। সাদমান স্কলাশটিকা স্কুলের ষ্ট্যান্ডার্ড-২ এর ছাত্র। মাত্র ০৮ বছর...
ইমতিয়াজুর রহমান ॥
ভোলা শহরের বিভিন্ন স্থানে ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছে কামার শিল্পীরা। দম ফেলবারও সময় পাচ্ছেনা তারা। দিন রাত টুং টাং শব্দে মুখরিত হচ্ছে হাট বাজারসহ কামারবাড়িতে। শুধু ভোলা জেলায় নয় উপজেলাগুলোর বিভিন্ন বাজারের কামার পাড়াগুলো চাঙ্গা হয়ে উঠেছে। কামারের দোকানগুলোতে শোভা পাচ্ছে গরু, ছাগলসহ বিভিন্ন পশু জবাইয়ের উপকরণ। দিনরাত সমান তালে তারা এখন ব্যস্ত ছুরি,...
এম মাইনুল এহসান : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে সদস্য সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাপ্তা ইউনিয়ন শাখা। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে বাপ্তা হাজিরহাট বাজারে ইসলামী আন্দোলন বাপ্তা শাখার সভাপতি মো: মোশারেফ হোসেন মসু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা ১ আসনের প্রার্থী মুফতি মাও: ইয়াসিন নবীপুরী।...
স্টাফ রিপোর্টার ॥
ভোলা জেলা যুবদলের কমিটি বাতিল ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়নের অপসারনের দাবিতে মিছিল করেছে জেলা যুবদলের পদবঞ্চিত গ্রুপ। অপরদিকে নিজেদের অবস্থান ধরে রাখা এবং রাজনীতিক কার্যক্রমের অংশ হিসেবে দলীয় কার্যালয়ে অবস্থান, আলোচনা, রাজপথে শোডাউন করেছে ভোলা জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সম্পাদক আবদুল কাদের...
গোপাল চন্দ্র দে : ভোলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের আয়োজনে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও উত্তম শিক্ষক/শিক্ষার্থী পুরষ্কার ২০১৭ পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে ভোলা জেলা প্রশাসক এর কার্যালয়ের হলরুমে এ পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরনের পূর্বে...
এম মইনুল এহসান : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে সংর্বধনা প্রদান করেছে ভোলা জেলা ক্রীড়া সংস্থা। ব্যাক্তিগত কাজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ ভোলাতে বেড়াতে আসলে বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় ভোলা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মিরাজকে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক...
গোপাল চন্দ্র দে : ভোলায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলতাজের রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভা,পুরষ্কার বিতরন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কলেজ হলরুমে এ আলোচনা সভা,পুরষ্কার বিতরন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা...
স্টাপ রিপোর্টার : ভোলা সদর উপজেলার ১২ নং উওর দিঘলদী ইউনিয়ন গজারিয়া বাজার সংলগ্ন ০৭নং ওয়ার্ড এর নাজেব আলী হাওলাদার বাড়ির পিজের রাস্তার মাথায় মাহিন স্টোর এর পাশে এ ঘটনা ঘটে। এতে প্রবাসি রফিক হাওলাদার গুরুতর আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগষ্ট বুধবার বিকাল ৫ টার সময় উওর দিঘলদী ইউনিয়নের নাজেব আলি হাওলাদার বাড়ির মৃত মোঃ সৌয়দ আহমেদ...
অমি আহমেদ : ভোলা পৌরসভার উদ্যোগে আগামী ঈদুল আযহা উপলক্ষে যানজট মুক্ত ভোলা পৌরসভা গড়তে বিশেষ “বর্মা অভিযান” পরিচালনা করা হয়। বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ভোলা পৌরসভার বিভিন্ন এলাকায় অবৈধভাবে রাস্তা দখল করে মটরসাইকেল রাখায় মটোরযানের চাকা ফুটো করে দেওয়া হয় এ অভিযান চালিয়ে।
সন্ধ্যায় ভোলা পৌরসভা মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের নেতৃত্বে নতুন বাজার পৌর ভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়ে...













