ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক যুবকের ‘হ্যাকড হওয়া’ ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করে মামলা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) রাতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সভা-সমাবেশের...
ভোলা নিউজ২৪ডটনেট।। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে ভোলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।
ভোলার জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক বলেন, শৃঙ্খলা রক্ষার্থে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আমর্ড...
ভোলা সদর
ভোলার বোরহানউদ্দিনের সংঘর্ষের ঘটনায় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম ও বিভাগীয় কমিশনার ইয়ামিন চৌধুরী যৌথভাবে সংবাদ সম্মেলন করেন।
admin -
ভোলা নিউজ২৪ডটনেট।।২০ অক্টোবর রবিবার রাতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় তারা দাবী করে বলেন, ঘটনার নেতৃত্বে যারাই জড়িত থাকুক না কেন সকলকেই খুজে বের করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পিছনে যারাই জড়িত রয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনার কথা বলেন তিনি।
এসময় বরিশাল বিভাগীয় কমিশনার ইয়ামিন হোসেন ভোলা জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক...
হিন্দু ছেলের আইডি হ্যাক করে সাম্প্রদায়িকতাকে উসকে দিয়ে যারা সুযোগ নিতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এক ছেলের ফেসবুক আইডি হ্যাক করে গুজব ছড়ানো হয়েছে। এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অন্যায়ভাবে দুর্নীতি...
ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ঘটনাস্থলে যাচ্ছে। এরই মধ্যে এক প্লাটুন বিজিবি হেলিকপ্টারযোগে রওনা দিয়েছে। বাকি তিন প্লাটুন সড়ক পথে রওনা দিয়েছে।
এদিকে তাদের এক প্লাটুন সদস্য সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানানো হয়েছে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে।
রবিবার বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশকে...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট॥ ফেসবুকে মহা নবী (সঃ)কে কটুক্তি করা নিয়ে ভোলায় সাধারণ তৌহীদি জনতার বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে মুসল্লীদের সংঘর্ষে চার জন নিহত ও ১০ পুলিশসহ প্রায় দের শতাধিক আহত হয়েছে।
এদের মধ্যে আহত প্রায় শতাধিক মুসল্লীকে বোরহানউদ্দিন হাসপাতালে ৪০ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং গুরুতর ১০-১৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল...
ভোলা নিউজ২৪ডটনেট।। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ভাটারা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।
শনিবার রাতে র্যাব কর্মকর্তা লে. কর্নেল সারোয়ার বিন কাশেম কালের কণ্ঠকে বলেন, নানান দুর্নীতি অপকর্মে জড়িত...
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডাক্তার বাড়ীর সোহাগ চৌধুরীর ৭ম শ্রেণী পড়–য়া মেয়ে লিজা (১৪) কে ৮২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চরফ্যাশন সদর থানা পুলিশ।
জানা গেছে (১৯ অক্টোবর) শনিবার রাত ৩.৩০ মিনিটে চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন ও এসআই আজিজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আসামী লিজার বাড়ীতে তল্লাসী চালিয়ে একটি আলমিরার ভিতর...
বোরহানউদ্দিন প্রতিনিধি,ভোলানিউজ২৪ডটনেট।। ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটুক্তি করার অভিযোগ উঠেছে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে তার biplob chandra shuvo নামের ফেসবুক আইডি থেকে তার ফ্রেন্ড লিস্টের বেশ কয়েক জনের কাছে আল্লাহ এবং রাসুল (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালের ম্যাসেজ আসে। বিপ্লব চন্দ্র শুভ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের...
স্বাবলম্বী হতে সময় গেছে ৬৯ বছর। ৬৯ বছর বয়সে বিয়ে করে ৭১ বছর বয়সে সন্তানের পিতা হয়েছেন হাবিবুর রহমান তোতা মিয়া। তোতার তাক লাগানো এ ঘটনায় ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্য বিরাজ করছে।
মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া গ্রামের বাসিন্দা তোতা মিয়া সাত ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ। বর্তমানে তিনি ২০ একর জমির মালিক। গ্রামের মানুষের সুবিধার্থে প্রতিষ্ঠা করেছেন নিজ নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়,...


















