ভোলা নিউজ২৪ডটনেট।। ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে বলে শঙ্ক প্রকাশ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। বলা হচ্ছে, কাশ্মীরকে কেন্দ্র করে এ-দুটো দেশের মধ্যে অব্যাহত বিরোধ চলছেই।
সামরিক যুদ্ধে জড়ানোর অতীত ইতিহাসও তাদের রয়েছে। তাই কাশ্মীর ইস্যু নিয়েই ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ লেগে যাতে পারে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।...
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।।চরফ্যাসনে মাদ্রাসার ৭ জন অধ্যক্ষসহ ৯ জনকে পরীক্ষা কেন্দ্র পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। গত ২ অক্টোবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড,ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত পত্রে উপজেলা নির্বাহী অফিসারকে এই নির্দেশ প্রদান করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হচ্ছেন-চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো....
ভোলা নিউজ২৪ডটনেট।। বাংলাদেশে বন্ধ করা হয়েছে জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ (পাবজি)। সমাজে এর নেতিবাচক প্রভাব ও শিক্ষার্থী- কিশোর-কিশোরীদের সহিংস করে তুলছে এমন আশঙ্কা থেকেই গেমটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।
অনলাইনে একাধিক ব্যক্তি মিলে খেলতে হয় এ গেম। একটি নির্জন দ্বীপে অন্যদের হত্যা করে নিজেকে টিকে থাকতে হয় গেমটিতে। শেষ পর্যন্ত যে...
ভোলা নিউজ২৪ডটনেট।। নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী পালন হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ভোলা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী ভোলা জেলা শাখার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা,দোয়া মাহফিল, চিত্রাঙ্কন,আবৃত্তি প্রতিযোগিতা ও শিশুদের মাঝে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
সকালে ভোলা...
ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলায় চালু হল ক্যাবল ছাড়াই টিভি দেখার ডিটিএইচ সুবিধা । ‘আকাশ ডিটিএইচ’ নামে এই সুবিধা দিচ্ছে বেক্সিমকো।
ভোলায় ‘আকাশ ডিটিএইচ’ এর পরিবেশক সাখাওয়াত শাকিল ভোলা নিউজ২৪ডটনেট কে জানান,কেবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তি হচ্ছে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ। এ প্রযুক্তিতে গ্রাহক সরাসরি স্যাটেলাইট থেকে অনুষ্ঠান নিজের টিভিতে ডাউনলিংক করতে পারেন। এই প্রযুক্তিতে ছবি ও শব্দ আসে...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলায় ককটেল বিস্ফোরনে রনি ও শাহাদাত নামের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ককটেল উদ্ধার করেছে। বুধবার (১৬ অক্টোবর) সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জমাদ্দার বাড়ীর বাগানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জমাদ্দার বাড়ীর...
দেশজুড়ে
পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ! জেলেদের বিক্ষোভ
admin -
স্টাফ রিপোর্টার ॥ মা ইলিশ রক্ষায় চলছে ২২দিনের অভিযান। ভোলার সকল ইউনিয়নে জেলেরা পেয়েছে বরাদ্ধকৃত পূর্নবাসনের চাল।আর ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে জেলেরা বরাদ্ধকৃত পূর্নবাসনের চাল না পাওয়ায় বিক্ষোভ করেছে। ১৫ অক্টোবর বিকালে পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর তীরে এই বিক্ষোভ করে জেলেরা। বিক্ষোভ মিছিলে জেলেরা জানায়, পূর্ব ইলিশা ইউনিয়নে ২৪০ জেলের জেলে কার্ড থাকলেও এবার শুধু ১০০...
সোহেব চৌধুরী, ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার চরফ্যাশনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে মানববন্ধন পালন ও নারীদের সাবলম্বিতায় সম্মাননা প্রদান করেছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন ভোলা জেলা কমিটি।
(১৫অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় চরফ্যাশন পৌর কার্যালয় সংলগ্ন কলেজ রোডে এ মানববন্ধন পালিত হয়। কোস্ট ট্রাস্ট, রেডিও মেঘনা ও ইকুয়েটিবিডি’র সহযোগীতায় মানববন্ধনে অংশগ্রণ করেন আদর্শ চাষি এ্যাগ্রোকেয়ার,চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম, যুব জলবায়ু নেটওয়ার্ক,ইয়ুথনেটসহ...
ভোলা নিউজ ২৪ ডট নেট॥ আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস (১৭ই অক্টোবর, ২০১৯) উপলক্ষ্যে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়ে অক্টোবর মাস ব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছে। রবিরাব (১৩ অক্টোবর) বিকেলে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদীতে ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। তিনি ব্র্যাকের উল্লেখিত কর্মসূচির অংশগ্রহণকারীদের বাড়ি পরিদর্শন...
সোয়েব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাশন জনতা রোড সংলগ্ন আয়ুর্বেদিক ঔষধের দোকানের পিছনে আতশবাজির আগুনে ফারুক কবিরাজের ছেলে মোঃ আজাদ হোসেন (৩০)’র মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহতের স্বজন আলম মাঝি জানায় (১৩ অক্টোবর) রোববার বিকেল ৪টায় ঔষধের দোকানের পিছনে কাজ করছিল আজাদ এসময় প্রতিবেশি হিন্দু যুবকরা পাশেই আতশবাজি নিক্ষেপ করে।
এসময় আতশবাজির আগুনের অংশ এসে দোকানের পিছনে থাকা পরিত্যাক্ত তৈলের ব্যারেলে লেগে অগ্নীকান্ডের শিকার...


















