আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার লালমোহনে ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের শপথ করানো হয়েছে। সকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে লালমোহন পৌরসভা ও ৯ ইউনিয়নের জনপ্রতিনিধিদের এবং প্রত্যেক ইউনিয়নের ত্রাণ কমিটির সদস্যদের শপথ পড়ান ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। অসহায়-দুস্থদের মাঝে স্বচ্ছতার সাথে বিতরণের লক্ষ্যে এ শপথবাক্য পাঠ করানো হয়। এসময় এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী...
আদিল হোসেন তপু ॥ ভোলার মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর এর বিরুদ্ধে জেলেদের ভিজিএফের চাল বিতরণে অনিয়ম- দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলেদের জন্য নির্ধারিত পরিমাণের চেয়ে চাল কম দেয়া, অন্য পেশাজীবীদেরও চাল দেয়াসহ নানা অভিযোগে জেলেদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। অভিযুক্ত চেয়ারম্যান অবশ্য দাবী করছেন স্বচ্ছ ভাবে জেলেদের মাঝে চাল বিতরন করা হয়েছে। একটি গ্রুপ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব...
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষীণ আইচা থানার বাবুরহাট বাজারে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীও কায়দায় ক্ষেত মজুরকে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে।
এঘটনায় আহত ক্ষেত মজুর মো. ইউসুফ (৩৫) দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মজিবুল হকের ছেলে। তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, উত্তর চরকলমি ইউনিয়নে ১নং ওয়ার্ডের লালমতি সিকদারের ছেলে স্বপন সিকদার (৪০), একই এলাকার মামুন হাওলাদার ও...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা সদর হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাতে আব্দুর রব নামের এক যুবক মারা গেছে। আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ওই যুবকের বাড়ি তার পরিবার সুত্রে জানা যায়। ওই যুবক কৃষি কাজ করতো তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সিরাজ উদ্দিন জানান, ভোলা আলীনগর ইউনিয়নের (২০)...
নিজস্ব প্রতিবেদক,ভোলা নিউজ২৪ডটকম।।ভোলা থেকে ঘুরে পটুয়াখালীতে জেয়ে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে এক নারী ও তার স্বামী। এ ঘটানায় তাদের বেড়ানো ভোলার সেই ৬বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে প্রশাসন ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট বাজার সংলগ্ন পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩টি ও বাপ্তা ৩টি বাড়ি লকডাউন ঘোষণা করেন।
প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানাযায়, ভোলা...
ভোলায় চিকিৎসকদের সুরক্ষায় পিপিই দিয়েছে শহরের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘বিয়ে বাজার’। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালীর হাতে এসব পিপিই তুলে দেন বিয়ে বাজার প্রতিষ্ঠাতা প্রভাষক মনিরুল ইসলাম। চিকিৎসকদের জন্য পিপিই ছাড়াও গ্লাবস, মাক্স, ও হেডএপ্রোন দেয়া হয়। এ সময় তরুন লেখক ও সাংবাদিক ছোটন সাহা, চ্যানেল-২৪ এর সাংবাদিক আদিল হোসেন তপু উপস্থিত ছিলেন।...
ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা সদর উপজেলার উত্তর ভোলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দুইজন মানুষ ঝড়বৃষ্টির মধ্যে পাঠকের কাছে পৌঁছে দেয় দেশ বিদেশ খবরের পত্রিকা।
করোনার আতঙ্কে আজ তাদের আয় রোজগার বন্ধ থাকায় তাদের পাশে দাঁড়িয়েছেন ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার বিকালে ইলিশা ৫নং ওয়ার্ডের ইউসুফ ও ৮নং ওয়ার্ডের হিরন এর হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন সংগঠনের সদস্যরা।
বিশেষ প্রতিনিধি ॥ভোলার পশ্চিম ইলিশায় একটি প্রভাবশালী চক্রের ইন্ধনে অসহায় পরিবারের পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে ভূমিদস্যুরা। বিরোধপূর্ণ জমি নিয়ে দীর্ঘ ২০ বছর যাবৎ মামলা চলার পর জমির প্রকৃত মালিক মোঃ ভুট্ট গংদের পক্ষে রায় দেয় মহামান্য হাইকোর্ট। এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে ভূমিদস্যু জাহাঙ্গীর গংরা। জমি দখলে বাধা দেওয়ায় গত ২৪ মার্চ-২০ তারিখ জমির মালিক ভুট্টকে পিটিয়ে...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটকম।। কোভিড ১৯ মহামারী আকার ধারণ করেছে এই করোনা মহামারিতে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে।ঘর থেকে বের হতে পারছে না মানুষ ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যানবাহন বন্ধ থাকায় সাধারণত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ চিকিৎসা নিতে নিজ জেলা থেকে অন্য বিভাগে বা শহরে যেতে পারছে না। এই মহামারীর সময় যে যেভাবে পারছে কেউ ত্রাণ দিয়ে কেউ...
ভোলা নিউজ২৪ডটকম ।। ভোলা'তে করোনা প্রতিরোধে ত্রাণ কার্যক্রম সমন্বয়ে এই জেলার দায়িত্ব পেয়েছেন ভোলার কৃতিসন্তান ও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতিছাত্র সচিব আবুল কালাম আজাদ। করোনা ভাইরাস প্রতিরোধে ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ে ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
ভোলা জেলার দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা কমিশনে সদস্য পদে দায়িত্বরত সচিব জনাব আবুল কালাম আজাদ।

















