স্টাফ রিপোর্টার।। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে বাড়ির রাস্তায় জমেথাকা পানি অপসারণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৬ এপ্রিল রবিবার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ চরপাতা এলাকার কলিমুদ্দি বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মানিক মাঝির ছেলে বাবুল (৩৮) ও রুহুল আমিনের মেয়ে তাছলিমা (১৯)।
স্থানীয় সূত্রে জানা...
ইমতিয়াজুর রহমান,ভোলা নিউজ ২৪ ডটকম ।। ভোলার চরফ্যাশনে করোনার উপসর্গ নিয়ে এক মহিলার মৃর্ত্যু হয়েছে। নিয়ম মেনেই দাফন করা হবে বল্লেন সিভিল সার্জন।
আজ (রবিবার) সকালে জেলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে ঐ মহিলা মারা যান। মারা যাবার আগে তার জ্বর,সর্দি-কাশি ও স্বাশকস্ট নিয়ে করোনার সকল ধরনের উপসর্গ ছিলো নিহত মাহমদা বেগম (৫০) এর। তিনি ৫দিন আগে চট্রগ্রাম থেকে ভোলার...
মো: আফজাল হোসেন।। গার্মেন্টস খুলে দেওয়ায় ভোলার ইলিশা-লক্ষিপুর ফেরিঘাটে শত শত শ্রমিকরা অবস্থান নিয়েছে ঢাকা যাওয়ার জন্য। তবে লঞ্চ বন্ধ থাকা এবং ফেরিতে উঠতে না দেয়ায় চরম বিপাকে পরেছে এসব শ্রমিকরা।
দেশের বেশ কিছু শিল্প ও গার্মেন্টস খুলে দেওয়ায় কর্মস্থলে যাওয়ার জন্য ভোলার ইলিশা-লক্ষিপুর ফেরিঘাটে কয়েকশত শ্রমিকদের অবস্থান নিয়েছে নদী পারাপারের জন্য। তবে করোনা ভাইরাসের ফলে সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা...
ভোলা নিউজ ২৪ ডটকম ।। নভেল করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
শনিবার (২৫ এপ্রিল) ভোলার কালিনাথ রায়ের বাজারস্থ নিজ বাসভবনের সামনে ৫শত কর্মহীন শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, আটা, ডাল, চিনি বিতরন করেন তিনি।খাদ্য সামগ্রী বিতরণকালে ভোলা...
ভোলা নিউজ ২৪ ডটকম ।। করোনা ভাইরাস দুর্যোগকালিন সময়ে নিজ বাড়িতে বেশি করে সবজি চাষ করে নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করার আহবান জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। শনিবার লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডে ও গজারিয়া এলাকায় ৬৫০ জন প্রান্তিক কৃষিকদের মাঝে উন্নত মানের সবজি বীজ ও সার বিতরণ করেন এমপি শাওন।
এসময় তিনি বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবী আজ করোনা...
ভোলা নিউজ ২৪ ডটকম।। ভোলায় আইসোলেশন ওয়ার্ডে বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ দিন পর ঐ বৃদ্ধের (৭০) এর মৃত্যু হয়। শনিবার (২৫ এপ্রিল) জেলার ২৫০শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
চিকিৎসকরা বলছে, ওই বৃদ্ধের ডায়াবেটিকস ও শ্বাসকষ্ট ছিলো। শনিবার হঠাৎ...
চরফ্যাশন প্রতিনিধি।। ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়। ২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ জোনাব মিয়ার ছেলে মোঃ ইউসুফ বজ্রপাতে মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায় , আজ সন্ধ্যায়় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে কৃষক ইউসুফ ঘটনাস্থানেই মৃত্যু...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ ২৪ ডট কম।। করোনাভাইরাস সংক্রামনরোধ এবং নিশেধাজ্ঞা অমান্য করে বাইরের জেলা থেকে প্রবেশের কারনে ৫২ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে সদরের ইলিশা ফেরীঘাট এলাকা থেকে এনে তাদের স্থানীয় একটি মাদ্রাসা ভবনে কোয়ারেন্টিন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে ৭ জন নারী ও ৩ জন শিশু রয়েছে এবং বাকিরা সব...
দেশে চলমান করোনা পরিস্থিতিতে ভোলার সাত উপজেলার প্রায় ছোট-বড় সাড়ে চার শতাধিক কওমী মাদ্রাসায় কর্মরত সাড়ে পাঁচ হাজার শিক্ষক অসহায় দিন কাটাচ্ছে। এ সকল আলেমদের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা মাদ্রাসাগুলো বন্ধ থাকায় তারা কোনো বেতন-ভাতা পাচ্ছেনা। এমনকি তারা চক্ষুলজ্বায় কারো কাছে চাইতেও পারছে না। এ অবস্থায় তারা পরিবার নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন।
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের তথ্য সূত্রে...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকাল থেকে ঢাকাস্থ ভোলা ধনিয়া তুলাতলি সমিতি ও ভোলা আন্ত:জেলা বাস মালিক সমিতির সদস্যরা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া কাজ চালিয়ে যাচ্ছেন।
ঢাকাস্থ ভোলা ধনিয়া তুলাতলি সমিতির অর্থায়নে আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদরের...


















