17 C
Dhaka, BD
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি সকাল ৮:১৭

[google-translator]
Page 298
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার জেলা ও দায়রা জজ ডা. এ বি এম মাহমুদুল হক করোনা আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত ভোলার জেলা জজ ড. এ বি এম মাহমুদুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ভোলা থেকে ঢাকায় আনা হচ্ছে বলে রোববার (২১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে আইন,...
ভোলা জেলা প্রশাসক কার্যালয় আহুত গ্রাম পুলিশদের সাইকেল ও পোশাক সাপলাইয়ের প্রায় ৭০ লাখ টাকার টেন্ডারে নিয়ম হবির্ভূতভাবে বিশেষ ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ওই টেন্ডারে অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান রয়েল সাইকেল মার্ট এন্ড সাপলাইয়ার্স, সদর রোড, ভোলা এর প্রতিনিধি গালিব ইবনে ফেরদাউস সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, তারা সর্বনিম্ম দরদাতা হওয়া সত্ত্বেও রহস্যজনক কারণে দ্বিতীয় দরদাতা এ সালেহ...
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে দোকান থেকে বাড়ি ফেরার পথে প্রবীর মাঝি (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সঙ্গে থাকা তার ছোট ভাই সজিব মাঝি গুরুতর আহত হন। রোববার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত আব্বাসউদ্দীন নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানা...
ভোলা নিউজ২৪ডটকম॥ অতিবৃষ্টির কারণে জলাবদ্ধ হয়ে পড়া ৫ শতাধিক পরিবারের দুর্ভোগ নিরসনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশন। ২০০ মিটার পাইপ স্থাপন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করে সংগঠনটি। শনিবার (২০ জুন) ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার সোনডুগি গ্রামে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে সকল সদস্য ও স্থানীয়দের পরিশ্রমে এই কাজ...
ভোলা নিউজ২৪ডটকম।।  মা সহ তামিমের পরিবারের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র। এর আগে শনিবার...
ভোলা নিউজ২৪ডটকম॥ ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের নেছারিয়া দাখিল মাদ্রাসার একটি নারিকেল গাছ রাতের আঁধারে কেটে নিলেন সাবেক সুপারের ছেলে ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান। গাছ কাটার ব্যাপারে জিজ্ঞেস করলে মিজানুর রহমান অফিস কক্ষে প্রবেশ করে মাদ্রাসার বর্তমান সুপার মহিউবুল্লাহ মিয়াকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ জুন) সকালে ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে...
বাংলাদেশে করোনায় মৃত্যু এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসা ব্যবস্থা করায় এখনো মৃত্যুর সংখ্যা অনেক কম আছে বলা যায়।আজ শনিবার বিকেলে ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে ‘কভিড-১৯ হাসপাতাল’ হিসেবে অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো করোনা...
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির বন্ধু বাবুল। জানা গেছে, জ্বর থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। গতকাল রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য। মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন...
ভোলা নিউজ২৪ডটকম।। এখন ফেসবুক প্রোফাইলে চোখ বুলালেই দেখা যাচ্ছে, মাত্র ক'ঘণ্টা আগেই প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। প্রোফাইল ছবিতে লিখেছেন, 'এই প্রোফাইলের মালিক মৃত' সত্যিই এই প্রোফাইলের মালিক এখন মৃত। গলায় ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করেছেন। আইডির মালিক র‍্যাব সদস্য জাকির হোসেন। গতকাল শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হলে ঘটনার জেরে তার মামাশ্বশুর এসে স্ত্রীকে নিয়ে তাদের বাড়িতে চলে...
লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহন উত্তর বাজারে ব্রীজ এর দক্ষিণ পাশে মাছ ও কাঁচা বাজারের কাছাকাছি শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে কাঠ বাজার ও কসাই পট্টি রোডে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ  আগুন জ্বলতে দেখলে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয় লোকজন । মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে উত্তর বাজারে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে লালমোহন উপজেলা ও থানা প্রশাসন, ফায়ার সার্ভিস দ্রুত...
- Advertisement -