শাহাদাত শাহিন ,ভোলা নিউজ ২৪ডটনেট ॥ঐতিহ্যবাহী ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের এ্যাডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার সভাপতি এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের গোলাম মোর্শেদ কিরণ তালুকদার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ জানুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি সহ ৭টি পদে বিএনপি প্যানেল থেকে ও সাধারন সম্পাদক সহ ৬টি পদে আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত হয়েছে।সহসভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্যানেলের...
ইয়াছিনুল ঈমন,ভোলা নিউজ২৪ডটনেট।।
বাংলাদেশ জুডিসিয়ারী সহায়ক কর্মচারী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে ৬৪ জেলায় কর্মচারীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ জানু/ ১৯ খ্রিঃ সকাল ১০ ঘটিকায় জেলা ও দায়রা জজ আদালত ঢাকা এর কেন্টিন রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জজ ঢাকা এর নাজির জনাব তরিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি...
ডাকসু নির্বাচনে ছাত্রলীগই নেতৃত্ব দেবে। এমন আশা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ জমায়েত হন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বেলুন ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে, অপরাজেয় বাংলার পাশের অনুষ্ঠান মঞ্চ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে, দলটির কেন্দ্রীয় কমিটি।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। শ্রীপুর (গাজীপুর) : স্বামীর পাশাপাশি চাকরি করতেন স্ত্রী জেবুন নাহারও। যা বেতন পেতেন তা থেকে প্রতিমাসে নিজের মা-বাবাকে কিছু টাকা দিতে চাইতেন তিনি। কিন্তু বাধ সাধেন স্বামী রফিকুল ইসলাম শেখ। শুধু বাধাই নয়, ওইসব ঘটনায় তাকে বিভিন্ন সময় মারধরও করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন জেবুন নাহার।
এক পর্যায়ে স্বামীর ওপর আক্রোশ জমে তার মনে। ফের...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে নবম মজুরি বোর্ড রোয়েদাদ ২০১৮ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় উপস্থিত রয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
২০১৮ সালের জানুয়ারি মাসে নবম ওয়েজ বোর্ড (মজুরি বোর্ড) গঠন...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভারতের মিজোরাম প্রদেশের বাকতওয়াং গ্রামের পাহাড়ের মাঝামাঝি ১০০ কক্ষ বিশিষ্ট ৪ তলা বিশাল একটি বাড়িতে ১৮১ জন সদস্যের বসবাস। দেখলে অনেক টা মনে হবে কনো হোটেল কিংবা রেস্ট হাউজ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাড়িতে বসবাস করেন শুধু মাত্র ১ টি পরিবার। বিশ্বের বৃহত্তম এই পরিবারের প্রধান হলেন ৭৩ বছর বয়োসি জিয়োনা চ্যান ।
বর্তমানে তার...
চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাসনে রোলারের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে শিশুসহ আরো দুইজন।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,মো: মিজান (২৫) ও আঃ রহমান মুন্সী (৭৫)। গুরুতর আহতরা হলেন, মো: হারুনুর রশিদ (৭৫), ফিমা মুন (৮)। আহতদেরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। দেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ঐক্যের যোগসূত্র হবে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার এবং উন্নয়ন ও অগ্রগতি। বিজয়ের পর আমরা সরকার গঠন করেছি। সরকারের দৃষ্টিতে দলমত-নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। আমরা সবার...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। শ্রীপুর থানা পুলিশ শুক্রবার বিকালে এক শ্রমিকের ৬ টুকরা দেহ উদ্ধার করেছে। পৌর এলাকার গিলারচালা গ্রামের একটি বাঁশ ঝাড়ের নিচের ময়লার স্তুপের পাশে বস্তাবন্দি অবস্থায় ছিল এ লাশের টুকরোগুলি। উদ্ধারকৃত মৃতদেহ রফিকুল শেখ নামের (৩০) এক শ্রমিকের বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী জীবন নাহার ও তার এক মহিলা স্বজনকে প্রকৃত ঘটনা জানতে জিজ্ঞাসাবাদের জন্য...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ১৩ ঘুমন্ত শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকায় ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। মুঠোফোনে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
ওসি জানান, ভোর সাড়ে ৫টার ব্রিক ফিল্ডের জন্য আনা একটি ট্রাক থেকে...


















