27 C
Dhaka, BD
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি সন্ধ্যা ৬:৪২

[google-translator]
Page 474
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ ২৪ ডটনেট॥ ভোলার লালমোহনে মোটরসাইকেল চাপায় মো. জুনায়েদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের রায়পুরা কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ওই এলাকার সামছুদ্দিনের ছেলে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, দ্রুতগামী একটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশু জুনায়েদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই শিশু। খবর পেয়ে...
ইকরামুল আলম,ভোলা নিউজ ২৪ ডটনেট॥ ভোলা সদর উপজেলায় অগ্নিকান্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তুলাতুলি মাছ ঘাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে জেলেরা নদীতে মাছ ধরার সময় তুলাতুলি ঘাটে আগুন জ্বলতে দেখতে পায়। এসময় তারা স্থানীয়দের মোবাইল...
এম হেলাল উদ্দিন, ভোলা নিউজ ২৪ডটনেট। ।  পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ভোলা সদর উপজেলায় দোয়া-মাহফিল ও উৎসবমূখর পরিবেশে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারেফ হোসেন। এ উপলক্ষে সোমবার সকালে ভোলা শহরের ওবায়দুল হক কলেজ মাঠে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও...
ভোলা নিউজ ২৪ ডটনেট॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। সোমবার (৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অবস্থা ও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ডা. দেবী শেঠি। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের...
ভোলা নিউজ ২৪ ডটনেট॥ সাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে সোমবার থেকে তিন দিন বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা একথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় বিরাজ করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে...
ভোলা নিউজ ২৪ ডটনেট॥ রোবট নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে, কর্মী হিসেবে ইতিমধ্যে রোবট ব্যবহারের সম্ভাবনা নিয়ে অর্থনৈতিক হিসেবে কষছেন বড় বড় প্রতিষ্ঠানগুলো। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার চ্যানেল সিনহুয়ায় এক রোবট খবর পাঠ করার ঘটনা বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করেছে। গোলাপি রঙের টপ, কানে ছোট্ট দুল সেই সঙ্গে ঘাড় অবধি মসৃণ চুলের এ নারী রোবট দেখতে অবিকল রক্তমাংসের সংবাদ পাঠিকার মতোই।...
ভোলা নিউজ ২৪ ডটনেট॥ বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল নাইন তাদের সংবাদ সম্প্রচার বন্ধ করতে যাচ্ছে। বার্তা বিভাগের সব কর্মীকে এ কারণে তিন মাসের নোটিশে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার চ্যানেল নাইন'র ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত নোটিশে এসব বলা হয়। নোটিশে বলা হয়, ২৮ মার্চ থেকে এই চ্যানেলে আর খবর এবং এ-সংক্রান্ত অনুষ্ঠান প্রচারিত হবে না। ওই তারিখ থেকে বিনোদন, খেলা এবং এ-সংক্রান্ত...
ভোলা নিউজ২৪ডটনেট।।যুক্তরাজ্য তো নয়ই, এবার স্বামীর দেশ নেদারল্যান্ডসেও ফেরার পথ রুদ্ধ হচ্ছে শামীমার। যুক্তরাজ্যের নাগরিক সিরিয়ায় গিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গিকে বিয়ে করেন শামীমা (১৯)। তাঁকে স্বামী ইয়াগো রেইদিজক নিজ দেশ নেদারল্যান্ডসে নিয়ে ফিরতে চাইলে তা হয়তো সম্ভব হবে না। ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ডাচ নাগরিকের স্ত্রী বা জীবনসঙ্গীর নেদারল্যান্ডসে বসবাসের অনুমতি পেতে হলে বা বেড়াতে আসতে চাইলে অবশ্যই বৈধ...
দৌলতখানপ্রতিনিধি ।। ভোলার দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টার্নি অফিসার জীতেন্দ্র কুমার নাথের কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলামনবী নবু, যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান জিএস...
এম হেলাল উদ্দিন, ভোলা নিউজ ২৪ ডটনেট॥ ভোলার চরফ্যাশন উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বহুতল পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ মনকি পৌরসভা থেকে ভবন নির্মানের জন্য কোনো নকশা ও অনুমোদন নেয়নি তিনি। বহুতল ভবনটি নির্মাণ হচ্ছে চরফ্যাশন পৌরসভার প্রাণকেন্দ্র চরফ্যাশন বাজারে। ওই জমি নিয়ে গত ২৬ ফেব্রুয়ারী মো. দেলোয়ার হোসেনসহ ২৮ জন জমির প্রকৃত মালিক...
- Advertisement -