রাকিব উদ্দিন অমি।। গত ০৩ মে ঘূর্ণিঝড় ফনী আঘাত হানে বাংলাদেশে।তার প্রভাব পড়ে ভোলার উপকূলে। ঘূর্ণিঝড় ফনীর আঘাত থেকে নিরাপদ আশ্রয়ে সাইক্লোন সেন্টারে মানুষকে নিতে কাজ করছিল পুলিশ, প্রশাসন,রেডকিসেন্ট।
মাঝ রাতে ঘূর্ণিঝড় "ফণী যখন আঘাত হানে ভোলার উপকূলে পুলিশের একটি টিম সরেজমিনে পরিদর্শনকালে ঘূর্ণিঝড়ের কবল থেকে পরিচয়হীন মোসাঃ আংকুর(৮), মোঃফয়সাল (৬) কে ভোলার পৌর সভার মোল্লা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে...
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার চরফ্যাসনে ট্রাক উল্টে চালক হেলপারসহ তিন জন নিহত এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দুই জন।
শনিবার সন্ধায় চরমাদ্রাজের চর নিউটনের সোবহান মাঝীর বাড়ী সংলগ্ন বেড়ী বাঁধে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক আবুজাহের (২৫), হেলপার আনোয়ার হোসেন (১৫), যাত্রী জাহিদুল ইসলাম শাকিব (১৫)। আহতরা হলেন- আনোয়ার (১৫), সোহেল (১৫)।
নিহত আবু জাহের নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া...
ভোলা নিউজ২৪ডটনেট ।। দ্বীপ জেলা ভোলাকে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনতে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর দুটি সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার। এজন্য একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (পিডিপিপি) তৈরি করেছে সেতু বিভাগ। বরিশাল থেকে ভোলা পর্যন্ত এ সেতু নির্মাণে ১২ হাজার ৯১৬ কোটি টাকা প্রয়োজন হবে। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে অর্থ সহায়তা চেয়ে এরই মধ্যে চিঠি...
ভোলা নিউজ২৪ডটনেট।। অসুস্থ আওয়ামী লীগ নেতা ও সাবেক বানিজ্য মন্ত্রি তোফায়েল আহমেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সত্তরোর্ধ্ব তোফায়েল আহমেদ বুকের নিচের দিকে ব্যথা অনুভব করায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয় বলে স্কয়ার হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের চিফ কনসালট্যান্ট ডা. মো. তৌহিদুজ্জামান জানিয়েছেন।পরীক্ষায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েলের রক্তে সংক্রমণ ধরা পড়েছে।
“তার অবস্থা উন্নতির দিকে। তার পুরোপুরি জ্ঞান আছে, কথা বলতে পারছেন।...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ টোয়েন্টিফোর।।ভোলায় শুক্রবার মধ্যরাত থেকেই ঘূর্ণিঝড় ফণীর প্রভাব শুরু হয়। ভোলায় ফনীর প্রভাবে ভারী বৃষ্টি ও বাতাস হয়।ঘূর্ণিঝড় ফণীর আঘাতে জেলার সাত উপজেলায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বসতঘর। ভোলার সদর দঃদিঘলদী ইউনিয়ন ৮নং ওয়ার্ডে কোড়ালিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তেতুলিয়া নদীর পার বেড়িবাঁধে প্রায় অর্ধশত টিনের ঘর ভেংগে যায় ফনীর প্রভাবে।গাছ পড়ে ঘরচাপা পড়ে মারা গেছেন রাণী বেগম...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটনেট ।। ভোলায় ফনীর আঘাতে সাত উপজেলায় প্রায় শতাধিক কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।নিহত হয়েছে এক নারী ।
দ্বীপ জেলা ভোলায় শুক্রবার মধ্যরাত থেকেই ঘূর্ণিঝড় ফণীর প্রভাব শুরু হয়। ভোলায় ফনীর প্রভাবে ভারী বৃষ্টি ও বাতাস হয়।ঘূর্ণিঝড় ফণীর আঘাতে জেলার সাত উপজেলায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বসতঘর।গাছ পড়ে ঘরচাপা পড়ে মারা গেছেন রাণী বেগম (৫৫) এক নারী। এছাড়া শনিবার...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটনেট ।। ভোলায় ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় কেন্দ্রে উপকূলের হাজারো মানুষ।
শুক্রুবার বিকেল থেকে উপকূলের নারী পুরুষ শিশু ছুটে আসছে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে।ভোলা জেলার সাত উপজেলার ঘনবসতিপূর্ণ চরের প্রায় ৩৬ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক।
তিনি বলেন,ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।সহায়তার জন্য উপজেলাগুলোতে মোট ৩...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটনেট ।। ভোলার মেঘনা ও তেতুলিয়ায় ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদীর পানি বেড়েছে কয়েক ফুট উঁচুতে। এতে ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর ,চরপাতিলা,কুকরী-মুকরী পানিবন্দি হয়ে গেছে কয়েক হাজার মানুষ।
আবহাওয়া কন্ট্রোলরুম সূত্র জানায়, ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলের ৭০টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২১ হাজার ৬০ জন মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এ দিকে নদীতে উত্তাল ঢেউ মেঘাছন্ন আকাশে বয়ে যাচ্ছে ঝড়ো ও...
ভোলা নিউজ২৪ডটনেট। । ঘূর্ণিঝড় ফণীর প্রভাব মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (৩ মে) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের সই করা একটি চিঠিতে জানানো হয়, সরকারি সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে দেশের খোঁজখবর রাখছেন। ঘূর্ণিঝড় ফণীর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ রাখছেন,...
শক্তি কিছুটা কমে ঘূর্ণিঝড় ফণী এখন তীব্র প্রবল ঘূর্ণিঝড় (এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজারে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার বিকেলে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৩৮) বলা হয়েছে, ভারতের...


















