ভোলা নিউজ ২৪ ডট নেট।। ভোলা মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: ছালাউদ্দিন চৌধূরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সুত্র জানায় মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী আজ বুধবার সকাল আটটার দিকে কানাডার মন্ট্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
ছালাউদ্দিন চৌধুরীর ছেলে সজীব চৌধুরীর বরাত দিয়ে বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আনোয়ার কবির এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়...
অদিল হোসেন তপু,ভোলা নিউজ ২৪ ডটনেট।। ভোলার লালমোহনে কিশোর-কিশোরী ক্লাবের সুবিধা বঞ্চিত শিশুদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ সেপ্টম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এবং ইউনিসেফের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীরসহ...
এম শাহরিয়ার জিলন ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় মাদ্রাসার জমি দখল করে অবৈধ দোকান ঘর নির্মান করা হলে তা উপজেলা চেয়ারম্যানের নির্দেশে ভেঙ্গে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ইউপি পরিষদের সামনে ইলিশা বাঘারহাওলা নেছারিয়া দাখিল মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। অবৈধ দোকান ঘর ভেঙ্গে দেওয়ায় শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, সদর...
ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ ভোলায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেরণ কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ভোলার সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার সরকার মোহাম্মদ...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলার দৌলতখান থানার পাশের বাঁধের উপরের একটি গুদাম থেকে ১১ ব্যারেল চোরাই তেল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্ব পুলিশ।
আজ সোমবার বিকালে গোপন সংবাদ পেয়ে দৌলতখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ সংগীয় পুলিশ ফোর্স নিয়ে থানা সংলগ্ন চোরাই তেল ব্যবসায়ী আব্দুল হাকিম এর গুদামে অভিযান চালায়। তালাবদ্ধ গুদামে অভিযান চালিয়ে ১১ব্যারেল চোরাই তেল...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট।।আজ ভোলার চরফ্যাশন উপজেলা ফার্নিচার মালিক সমিতির সাবেক সভাপতি ও সাংবাদিক সোহেব চৌধুরীর পিতা বিশিষ্ঠ ব্যবসায়ি মাহাবুব আলমের দ্বিতিয় মৃত্যুবার্ষিকি।
তার মৃত্যু বার্ষিকি উপলক্ষে আগামি ২৭ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা চরফ্যাশন থানা মসজিদে দোয়া মিলাদ ও চরফ্যাশন আলহাজ্জ আলাউদ্দিন তালুকদার বাড়ির আশ্রাফিয়া এসহাকিয়া হাফিজি মাদ্রাশা এবং ফাতেমা মতিন হাফিজি ও নুরানি মাদ্রাশায় কোরআন খতম দোয়া মিলাদ অনুষ্ঠিত হবে।...
ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ জলবায়ু পরিবর্তনের প্রভাবের হাত থেকে বিশ্বকে রক্ষার দাবীতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপ’ ভোলার আয়োজনে নানা কর্মসূচী পালন করেছে ভোলার বিভিন্ন স্কুল, কলেজ ও সামাজিক সংগঠন শিশু-কিশোর যুবরা। শুধু বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে নয়, দেশের পরিবেশ দূষণের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের দাবি জানান তারা।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোলার ১২টি সামাজিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন—তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘শুধু ঢাকা নয়, শেখ হাসিনার অ্যাকশন সারাদেশে চলবে।’
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের...
ভোলা নিউজ২৪ডটনেট।। যুবলীগ নেতা জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলার মধ্যে দুটি মামলার ইতোমধ্যে শুনানি সম্পন্ন হয়েছে। শুনানি শেষে মহানগর হাকিম মাহমুদা আখতার জি কে শামীমকে অস্ত্র মামলায় ৫ দিন এবং মাদক মামলায় ৫ দিনসহ মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত জি কে শামীমের ৭ দেহরক্ষীর প্রত্যেককে ৪ দিনের রিমান্ড দেন।
গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) আমিনুল ইসলাম আদালতের...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার দৌলতখান উপজেলায় গাছের সাথে ধাক্কা লেগে মোঃ শাকিল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শাকিল জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়া গ্রামের মো. তাজুল খানের ছেলে।
শুক্রবার দুপুর ১টার দিকে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের দৌলতখান বঙ্খালী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শাকিল ও তার এক বন্ধু মোটরসাইকেল নিয়ে ভোলা...


















