ভোলা নিউজ২৪ডটকম॥ভোলায় বিদ্যার দেবী সরস্বতী দেবীর আরাধনা ও অঞ্জলি অনুষ্ঠিত।
এবছরের পূজার সময় সূচি একটু ব্যাতিক্রমই ছিলো প্রতিবছর মাষ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে একদিন পূজা অনুষ্ঠিত হলেও এবছর পূজা অনুষ্ঠিত হয় দুই দিন।
পঞ্জিকা অনুসারে ১৪ মাঘ (২৯ জানুয়ারী) বুধবার সকাল ৯টা ৪৫ থেকে শরু হয় পঞ্চমী তিথি যা চলে আজ ১৫ মাঘ (৩০ জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত।...
রাকিব উদ্দিন অমি,ভোলা প্রতিনিধি।। ভোলা সদরের পশ্চিম ইলিশায় খুশি বেগম (২৩) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত খুুুশি পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের প্রবাসি মহিউদ্দিনের স্ত্রী।পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ...
ভোলা নিউজ২৪ডটকম,চরফ্যাশন প্রতিনিধি।।ভোলার চরফ্যাশন উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. কাউয়ুম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত কাউয়ুম চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের মো. হানিফের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, কাউয়ুম পেশায় রাজমিস্ত্রি। তিনি সকালে বাড়ি থেকে...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় মোটরসাইকলে দুর্ঘটনায় কর্ণফুলী লঞ্চের কেবিন সুপারভাইজার মো. মিন্টুর (৩৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিন্টু ভোলা সদর উপজেলার পৌর ৩নং ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা ও কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসের কেবিন সুপারভাইজার।
বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ইস্টার্ণ কেয়ার হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কর্ণফুলী লঞ্চের ভোলা বুকিং কাউন্টারের স্টাফ মো. লিটন জানান, গত শনিবার রাতে ভোলা...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।।ভোলা শহরের প্রাণকেন্দ্র বাংলা স্কুল মোড়ে অবস্থিত নবারুন সেন্টারে এ্যাডভান্স টেক লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান সাউদার্ন পোর্ট ক্যাফে এন্ড আইসক্রিম বারের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় দোয়া মোনাজাত ও ফিতা কেটে সাউদার্ন পোর্ট ক্যাফে এন্ড আইসক্রিম বারের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সত্তাধিকারী ও এ্যাডভান্স টেক লিমিটেডের চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন ও লালমোহন পৌরসভার...
লালমোহন
অঘটন ঘটলে পুলিশের সহযোগিতায় ৯৯৯ এ কল করে জানানোর অনুরোধ : লালমোহনে মতবিনিময় সভা ডিআইজি শফিকুল ইসলাম
admin -
ভোলা জেলা পুলিশ আয়োজিত লালমোহনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ২০২০ইং বিকালে লালমোহন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ এর ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকলের সহযোগিতা...
লালমোহন: ভোলার লালমোহনে কলেজ ছাত্রী অন্তঃসত্বা গৃহবধুকে যৌতুকের দাবীতে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। যৌতুক না দেওয়ায় গৃহবধু কলেজ ছাত্রী বিবি মরিয়মকে মারধর করে বাপের বাড়ী পাঠিয়ে দেয় পাষ- স্বামী মনির হোসেন। এ ব্যাপারে ভোলার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটের ঘর...
আদিল হোসেন তপু: প্রশাসনের মাঠ পর্যায়ের ৩য় শ্রেণির কর্মচারীরা তাদের পদবী পরিবর্তন ও পদোন্নতির দাবিতে কর্মবিরতি পালন করেছে। ভোলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মচারীরা গত ২০,২১,২৭ ও ২৮ জানুয়ারী প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল দাপ্তরিক কাজ বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে। এতে এসব অফিসে আসা সেবা...
আদিল হোসেন তপু ॥ ভোলা সদর উপজেলার মা ও শিশু কল্যান কেন্দ্রের কৌশর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করলেন ইউনিসেফ এর প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ইউনিসেফের ৩ সদস্যর একটি টিম প্রথমে মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডা.পরভীন বেগম এর সাথে সৌজন্য সাক্ষাত করে কেন্দ্রের খোজঁ খবর নেয়। পরে কৌশর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র আসা কিশোর-কিশোরীদের সাথে বিভিন্ন সমস্যা...
স্টাফ রিপোর্টার, ভোলা নিউজ২৪ডটকম।।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ১ হাজার ৯শ' কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন রাব-৮ সদস্যরা। এসময় তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাব-৮ এর সহকারি পুলিশ সুপার ও ভোলা ক্যাম্প কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ আজ মঙ্গলবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোলার লালমোহনের আমরা অভিযান চালিয়ে নিখিল ষ্টোর,...

















