কলকাতা: প্রতি ঘণ্টায় এগোনোর গতিবেগ বাড়িয়েছে আম্পান। এখন ঘণ্টায় ২০ কিলোমিটার এগোচ্ছে সাইক্লোনটি। ইতোমধ্যে দাপট দেখানো শুরু করেছে উড়িষ্যার পারাদ্বীপে । আরও কাছে চলে এসেছে পশ্চিমবঙ্গের দীঘার। প্রবল বেগে পশ্চিমবাংলার বুকে আছড়ে পড়ার অপেক্ষায় সুপার সাইক্লোন আম্পান।
কিছুক্ষণ আগে ঝড়টির এগোনোর গতিবেগ ছিল ঘণ্টায় ছিল ১৪ কিমি। এখন ২০ কিলোমিটার এগোচ্ছে ঘণ্টায়। অর্থাৎ স্থলভাগের যত কাছে আসছে ততই গতি দ্রুত হচ্ছে।
পশ্চিমবঙ্গ...
ভোলা নিউজ২৪ডটকম।। সুপার সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতি এড়াতে এখন পর্যন্ত ২০ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২০ মে) গণভবনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় তিনি এ কথা জানান। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের তা বলেন।
ইহসানুল করিম বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নেওয়া ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ১৩ হাজার ২৪১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এখন পর্যন্ত ২০...
ভোলা নিউজ২৪ডটকম।। আমরা সামাজিক পরিবর্তনে অঙ্গিকারবব্দ’ এই স্লোগান সামনে রেখে ভোলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী তরুনদের নিয়ে গঠিত সংগঠন ‘পরিবর্তন’।
মঙ্গলবার (১৯ মে) বিকালে ভোলা সদর উপজেলার চরনোয়বাদ ও বাপ্তা এলাকায় গরিব-অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করে এক ঝাক তরুন।এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের সংগঠন। আসহায় মানুষের সাথে...
করোনা মোকাবেলায় সব তামাক কম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণন ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।আজ মঙ্গলবার জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী যুগ্মসচিব মো. খায়রুল আলম সেখ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের তামাক কম্পানিগুলোকে উৎপাদন, সরবরাহ ও বিপণন করার জন্য শিল্প মন্ত্রণালয় কর্তৃক বিশেষ অনুমতিপত্র প্রত্যাহার...
গত ১৮ মে ২০২০ ইং তারিখে ভোলা নিউজ ডক কম সহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “ভোলায় হত্যা মামলার বাদিকে হুমকি থানায় জিডি ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।সংবাদটি সম্পুর্ণ বানোয়াট,মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তাই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষে সংশ্লিষ্ট সংবাদ দাতাকে ভুল বুঝিয়ে মিথ্যা, বানোয়াট ও ভুয়া তথ্য প্রদান করে সংবাদটি...
ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরফ্যাসন ও মনপুরা উপজেলার বিভিন্ন দ্বীপচরের মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে। এরইমধ্যে ৫০ হাজার মানুষকে ট্রলারে করে আনা হয়েছে আশ্রয়কেন্দ্রে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য আলাদাভাবে কাজ করছে টিম।
ভোলা জেলা প্রশাসক (ডিসি) মাসুদ আলম ছিদ্দিক ভোলা নিউজ২৪ডটকম কে বলেন , জেলার ২১টি বিচ্ছিন্ন চরের ৩ লাখ মানুষকে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে আশ্রয়কেন্দ্রে...
ভোলা নিউজ২৪ডটকম।। ইতিমধ্যে ভোলার ঢালচর, কুকরি মুকরি, চর পাতিলা, মনপুরা ও কলাতলীর চরসহ ঝুঁকিপূর্ণ ২১টি চর থেকে ৩ লক্ষ মানুষকে সরিয়ে আনার কাজ শুরু করেছে। এছাড়া উপকূলের মানুষকে সতর্ক করতে বিভিন্ন এলাকায় রেড ক্রিসেন্ট ও সিপিবির কর্মীরা মাইকিং শুরু করেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় উপকূলের অভিমুখে কিছুটা এগিয়ে ঘূর্ণিঝড় ‘আম্পান’ আরও শক্তিশালী হয়েছে। এ কারণে ভোলাসহ উপকূলীয় জেলা সমূহকে ৭...
ভোলা নিউজ২৪ডটকম।। পশ্চিম মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভোলায় ৭ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের দু’দফা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলার ২১টি চরের ৩ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে আনার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। উপকূলবাসীকে সতর্ক করে রাতভর মেঘনার পাড়ে মাইকিং করে...
ভোলা নিউজ২৪ডটকম।। ঘূর্ণিঝড় আম্পানের কারণে চার ধাপে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। সতর্ক সংকেত, ঘূর্ণিঝড় জনিত জলোচ্ছ্বাসের সতর্কতা, ঝড়ো হাওয়ার সতর্কতা এবং জেলেদের জন্য সতর্কতা-এ চার ধাপে সতর্ক করছে তারা।
এদিকে আগে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রথমে চার থেকে পাঁচ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের কথা বলা হলেও এখন বলা হচ্ছে, পাঁচ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১৪০...
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব শুরু হয়ে গেছে। বেলা আড়াইটা থেকে শুরু হয় ঝড়ো হাওয়া। ধীরে ধীরে বাড়ছে এর গতিবেগ।আম্ফানে জেলার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার কাজ চলছে। এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ায় সহায়তা করছেন স্বেচ্ছাসেবক, কোস্টগার্ড, পুলিশ ও বিজিবি সদস্যরা।এদিকে যথাসময়ে আশ্রয়কেন্দ্রে আসার জন্য উপকূলজুড়ে চলছে মাইকিং। মাইকে বলা হচ্ছে আজ...


















