ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে কর্নফুলী-৪ লঞ্চ বরিশালের মিয়ার চরে হাজারো যাত্রী নিয়ে চরে আটকা পড়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ইতি মধ্যে দুটি লঞ্চ ঘটনাস্থলে রওনা দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী লঞ্চ কোম্পানির ভোলা অফিস ম্যানেজার মোঃ আলাউদ্দিন জানান, বিকেলে প্রায় ৭০০ যাত্রী নিয়ে ভোলা থেকে...
ভোলা নিউজ ২৪ ডটকম ।। ভোলার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় ১জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কোন পরিচয় পাওয়া যায়নি।
ইলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন চন্দ্র শীল জানান,স্থানীয়রা ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাদের মিয়া বাজার সংলগ্ন মেঘনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। সুরতাহাল রিপোর্ট শেষে ময়না তদন্তর জন্য ভোলা সদর...
মোঃ ইলিয়াছ,ভোলা নিউজ২৪ডটকম।।ভোলার তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের চলমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনে সম্মেলনের তারিখ ঘোষণা না হতেই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অফলাইনে মিছিল মিটিং শোডাউনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে চলছে সরব প্রচার প্রচারণা। এসব প্রচার প্রচারণায় দেখা গেছে গঠণতন্ত্র বহির্ভুত অনেক অছাত্র ব্যবসায়িদেরকে সভাপতি/সম্পাদক করার...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার মনপুরা উপজেলায় সরকারি চাল পাচার করার সময় ১৩ বস্তা চালসহ জব্দ করা হয়েছে। এ ঘটনা জড়িত অভিযোগে উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের সচিবকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আটক মো. অহিদুর রহমান মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের সচিব।
স্থানীয়দের বরাত দিয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান,...
মো: আফজাল হোসেন ।। ভোলার মনপুরায় সরকারী চাল পাচার করার অভিযোগ ইউনিয়ন পরিষদের সচিবকে ১৩বস্তা চালসহ আটক করেছে পুলিশ। আরো চাল উদ্ধারের জন্য অভিযান চলছে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান,মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের সচিব মো: অহিদুর রহমান পরিষদ থেকে ১৩বস্তা সরকারী চাল রিক্সা চালক মো: হেলালকে রিক্সায় করে চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলে। ঐ...
আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটকম।।বৈরী আবহাওয়ার কারণে ভোলার নদ-নদী উত্তাল হয়ে পড়েছে। বিকালে মেঘনার পানি বিপদ সীমার ১শত ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। যা ছিলো বিগত দিনের সর্বোচ্চ রেকর্ড।
সদর উপজেলার ইলিশা, রাজাপুর, ধনিয়া, কাচিয়া, শিবপুরসহ দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় বাঁধের উপর দিয়ে পানি লোকালয়ে ডুকে পড়েছে।
এবারের বর্ষায় এসব এলাকার ঝুঁকিপূর্ণ বাঁধগুলো ভেঙ্গে জেলা শহরে...
মো: আফজাল হোসেন ।। পুর্নীমার জো ও নিন্মচাপের ফলে মেঘনা ও তেতুলিয়া নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৬থেকে ৭ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে ভোলার নদী মধ্যবর্তী চরাঞ্চলসহ অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্ধি হয়ে পরেছে কয়েক হাজার মানুষ। এছাড়া ভোলা শহর রক্ষা বাঁধ উপচে পানি ঢুকে পড়া এবং ফাটল দেখা দেয়ায় চরম আতংক দেখা দিয়েছে সাধারন মানুষের মাঝে।
বৈরী আবহাওয়ার কারণে...
লালমোহন
যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনে চিরঅম্লান হয়ে থাকবেন শেখ কামাল-এমপি শাওন
admin -
আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটকম।।কালে ভোলার লালমোহনে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরি শাওন বলেন,
পাকিস্তান রাষ্ট্রে শোষণ বঞ্চনা-নির্যাতনের বিরুদ্ধে বাঙালির স্বাধীনতা আদায়ের সংগ্রামের পরিক্রমা আর শেখ কামালের বেড়ে ওঠা ছিল সমান্তরাল।শেখ কামাল ছিলেন উপমহাদেশের অন্যতম সফল ক্রীড়া সংগঠক ও আধুনিক ফুটবল , ক্রিকেটের প্রবর্তক ছিলেন।রাষ্ট্র বা সরকার প্রধানের পুত্র হয়েও অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন।...
রাকিব উদ্দিন অমি ।। ভোলায় উত্তাল মেঘনার ঢেউয়ের আঘাতে ৩টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ১টি ট্রলারসহ একজনকে জীবিত উদ্ধার করেছে।
আজ দুপুরের পর থেকেই ট্রলারগুলো বৈরি আবহাওয়ার ফলে ভোলার দৌলতখান উপজেলার সংলগ্ন মেঘনায় একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে ভোলার কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি সনাক্ত করে এবং একজন জেলেকে উদ্ধার করে। এসময়...
স্টাফ রিপোর্টার।। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মজগুনির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একই এলাকার গুপ্তমুন্সি গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. জাকির হোসেন। মঙ্গলবার দুপুরে ভোলার শহরের একটি পত্রিকা অফিসে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আমার পিতা মো. মহিউদ্দিন...


















