চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছপিয়া এলাকায় “চার্চ কলোনির ৫৪টি অসহায় ও হতদরিদ্র পরিবার জিম্মি সাইদ ফরাজীর কাছে” শিরনামে ১০/১১ সেপ্টেম্বরে জাতিয়,আঞ্চলিক ও একাধিক অনলাইন পোর্টালে সংবাদ প্রচারের পর থেকে চার্চ কলোনির গরিব অসহায় হত দরিদ্র এসব পরিবারকে নানান ভাবে হয়রানি করে আসছে সাইদ ফরাজি ও তার চক্র। চার্চ অফ বাংলাদেশের টমাস সংকর বিশ্বাস ও স্বপনের...
রাকিব উদ্দিন অমি ।। উজান থেকে নেমে আসা পানির ঢল ও আমবশ্যার প্রভাবে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে তলিয়ে গেছে উপকূলের নিচু এলাকা। পানি বন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। একই সাথে নদী উত্তাল থাকায় জেলেরাও নদীতে মাছ ধরতে পারছে না।
ভোলার বন্যা নিয়ন্ত্রন বাঁধের বাইরের নিচু এলাকায় পানি ঢুকে বিস্তীর্ন এলাকা...
তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমুদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর জহির উদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজার এসএসডিপি র তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা স্কুল ভবন কাম আশ্রয় কেন্দ্র ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হতে চলেছে।
সুত্র জানায়,চরজহিরউদ্দিনের মানুষের আশ্রয় ও শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএসডিপি) ২০১০/১১ অর্থ বছরে দুই কোটি ৯২ লাখ টাকা...
ভোলা নিউজ২৪ডটকম।। দেশে গত ২৪ ঘণ্টায় (আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও এক হাজার ৫৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৮ জন। আগের দিনের তুলনায় করোনা শনাক্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে।
এ পর্যন্ত দেশে মোট ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট ৫ হাজার ৪৭২ জনের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
ভোলা নিউজ২৪ ডটকম।। নিজ বাসায় প্রেমিকাসহ ছুরিকাঘাতে খুন হয়েছেন ইতালিয়ান ঘরোয়া লিগ সিরি সি এবং ডি এর রেফারি ড্যানিয়েল ডি সান্টিস ও তার প্রেমিকা। ইতালির লিস শহরে নিজ বাড়িতেই প্রেমিকাসহ সান্টিসের লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
প্রতিবেশীরা খুনের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়েছেন। তারা জানিয়েছেন, একটি লোককে ছুরি হাতে সান্টিসের বাসা থেকে বের হতে দেখেছেন। স্থানীয় পুলিশ প্রশাসন সান্টিসের বাড়িতে লাগানো সিসিটিভি...
ভোলা নিউজ২৪ডটকম।। ই- কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মাকে সরিয়ে এবার চীনের শীর্ষ ধনী হলেন ঝং শানশান। বোতলজাত পানি বিক্রি করেই ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে চীনের ধনীর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ ৫ হাজার ৮৭০ কোটি ডলার। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঝং শানশান ১৯৯৬ সালে ঝেজিয়াং প্রদেশে প্রতিষ্ঠা করেন তাঁর পানি বিক্রির কোম্পানি...
ভোলা নিউজ২৪ডটকম ।।ভোলা থেকে প্রকাশিত সংবাদ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল আমাদের ভোলা.কম সফলতার সহিত দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর" ভোলার মুখপাত্র "স্লোগান নিয়ে নিউজ পোর্টালের যাত্রা শুরু। দু বছরের পথ পরিক্রমায় পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে অনলাইন পত্রিকাটি। ভোলা জেলার সর্বশেষ খবর সবার আগে পৌঁছে দিতে তৎপর থাকে নিউজপোটালে কর্মরত এক ঝাঁক সংবাদকর্মী।...
ভোলা নিউজ ২৪ ডটকম।। যাতায়াতের সমস্যা আর খরচ না পাওয়ার ফলে দুর্গম চরাঞ্চলে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো সম্ভব হচ্ছে না। এজন্য বরাদ্ধর জন্য চেস্টা করা হচ্ছে। ভোলায় এবছর পৌনে ৩লাখ শিশুকে টিকা খাওয়ানোর লক্ষনিয়ে ভিটামিন এ খাওয়ানো ক্যাম্পেইন শুরু করেছে।
আজ বেলা সাড়ে ১২টায় ভোলা সিভিল সার্জন আয়োজিত সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভায় এসব কথা বলেন,ভোলার সিভিল সার্জন ডা:...
তজুমদ্দিন প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে বিয়ে বাড়িতে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অচেতন করে স্বর্ণালংকার চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় ৬ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুত্রে জানা যায়,উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের তোরাব আলী পাটওয়ারী বাড়ির জামাল উদ্দিন পাটওয়ারীর মেয়েকে বিয়ে দেন চরফ্যাশন উপজেলায়। সোমবারের মেয়ের শশুর বাড়ির লোকজন আসলে দুপুরের খাবার শেষে মেয়েকে...
ভোলা নিউজ২৪ডটকম।। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে তার (প্রধানমন্ত্রীর) সিদ্ধান্ত বদলে দেয়ার অভিযোগে করা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম মমিনসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
চার্জশিটভুক্ত ছয় আসামি হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি (বহিষ্কৃত) তরিকুল ইসলাম মমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী ফাতেমা খাতুন, নাজিম উদ্দীন, রুবেল, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের...

















