ইরফান সেলিম জামিনে মুক্ত

ইরফান সেলিম জামিনে মুক্ত

0
18

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় আজ বুধবার জামিন নিয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন ঢাকা-৭ আসনের সরকারি দল আওয়ামী লীগের সাংসদ হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিম।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি কারামুক্ত হয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY