ভোলা নিউজ ২৪ ডটনেট ।। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া, শামসুন্নাহার ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। বিক্ষোভকারীরা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় টিএসসিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন বলে জানান।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে রোকেয়া হলে বিক্ষোভ শুরু হয়। এ সময় স্লোগানে স্লোগানে গোটা হল মুখর করে রাখেন তাঁরা।...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। নির্ধারিত কর্মসূচি থেকে একজনকে আটক করার প্রতিবাদ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক। এরপরই তাঁর ওপর চড়াও হয় পুলিশ। পুলিশের এক কর্মকর্তা আঙুল উঁচিয়ে তাঁর দিকে তেড়ে এসে বলেন, ‘আপনে কোন ডিপারমেন্টের টিচার?’
অধ্যাপক ফাহমিদুল হক নিজের পরিচয় দিলেন।
এরপর অধ্যাপক ফাহমিদুল হককে ধাক্কাতে থাকেন পুলিশ সদস্যরা। এমনই এক ধাক্কায় ফাহমিদুল চলে...
মো: আমিনুল ইসলাম,ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ নানা আয়োজন আর বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কেক কাটার দিয়ে ভোলায় এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩জুলাই) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাব আহবায়ক এমএ তাহেরের সভাপতিত্বে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান,দৈনিক আজকের...
এম শাহরিয়ার জিলন/ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলায় পরিচয় গোপন করে পাসপোর্ট করতে আসল আনোয়ারা বেগম নামের এক রাহিঙ্গা নারীসহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৩ জুলাই) সকালে ভোলার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, আনোয়ারা বেগম, হালিমা খাতুন ও তার স্বামী মোঃ জাফর। আটককৃত আনোয়ারা বগম কক্সবাজারর রামু থেকে এসেছেন বলে জানা...
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে দুর্বৃত্তরা ৮ম শ্রেণির ছাত্রী আয়েশার (১৪) উপর এসিড নিক্ষেপ করে তার মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশে ঝলসে দিয়েছে। আজ সোমবারের এই ঘটনায় শশীভূষণ থানা পুলিশ অভিযুক্ত ৫জনকে আটক করেছে।
শশীভূষণ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার ৫ জুলাই সারা দেশে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি একই দাবিতে ৯ জুলাই ঢাকায় প্রতীকী অনশন করবে বিএনপি।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে খালেদা...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। পরিসংখ্যান ও সামর্থ্যের বিচারে পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিলকে এগিয়ে রাখতেই হবে। কিন্তু বড় দলগুলোর একের পর এক পতন অনেককেই ভাবিয়ে তুলতে পারে। কারণ কোনো অংশে পিছিয়ে নেই মেক্সিকোও। তারা গ্রুপ পর্বে বেশ চমক দেখিয়েছে, জার্মানির মতো দলকে হারিয়ে। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে আজ এমনই দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে ব্রাজিল, নেইমারের দল ২-০ গোলে হারিয়েছে...
ভোলা নিউজ ২৪ ডট নেট : কক্সবাজারের কুতুপালংয়ে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের দুর্দশা নিজের চোখে দেখলেন, তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজের কানে শুনলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
রোহিঙ্গা শিবির পরিদর্শনে সোমবার সকালে কক্সবাজারে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সকাল পৌনে নয়টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ...
ভোলা নিউজ ২৪ ডট নেট : জেলার সেরা বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজসহ জেলার ৩৬টি কলেজে রোববার শুরু হয়েছে একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাস। ফাতেমা খানমে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশপাশি কলম, রুটিনসহ নানা উপকরণ তুলে দেয়া হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মায়ের নামে প্রতিষ্ঠিত ফাতেমা খানম কলেজ, রাজনীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত ঘোষনা দিয়ে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ দেয়ার ঘোষনা দিয়েছেন...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁদের মারধর করা হয়। এতে চার-পাঁচজন আহত হয়েছেন। এক নেতাকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধনের জন্য দাঁড়ানোর প্রস্তুতি নেওয়ার সময় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, ছাত্রলীগের...

















