ভোলা নিউজ ২৪ ডট নেট।। ভোলায় মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ভোলা-লক্ষীপুর-বরিশাল সড়কের ভোলা অংশের তুলাতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ওই সড়ক দিয়ে আনোয়ারা রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী মটরসাইকেল এসে পথচারী আনোয়ারাকে ধাক্কা দেয়। আশংকাজনক স্থানীয়রা তাকে উদ্ধার...
স্টাফ রিপোর্টার।। ভোলা পৌর সভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২৬শে আগষ্ট রবিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির। ভোলা পৌর সভার ৩৫ হাজার নাগরিকের হাতে তুলে দেয়া হবে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড। এ সময় পৌর মেয়রের সহধর্মীনি মারিয়া জামানসহ ভোলা পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌরবাসীর কষ্ট লাঘবে পৌর ভবন চত্বরে করা হয়েছে...
ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলা সদর উপজেলার চরনোয়াবাদস্থ আনাস বিন মালেক (রা:) ইসলামিক কমপ্লেক্স এর হেফজ্ বিভাগে পবিত্র কোরআন শরীফের ১৫ পারায় অধ্যয়নরত ছাত্র শিশু মো: ইফাত হাসান রায়হান (১২) নিখোঁজ হওয়ার তিন দিন পরও তার সন্ধান পাওয়া যায়নি। গত শুক্রবার বিকালে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের প্রেম রোড সড়কের মাইনুদ্দিন ভিলার বাসা থেকে বের হওয়ার পর আর বাসায়...
ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলা সদর থানা বিএনপি নেতা ও সাবেক দক্ষিন দিঘলদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু নোমান মো: সফিউল্লার পিতা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী আর নেই। রবিবার দুপুরে ভোলা আলিয়া মাদরাসা সংলগ্ন তার বড় ছেলের বাস ভবনে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তিনি ৪ ছেলে, ৬...
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল লালমোহন উপজেলা শাখার দ্বী-র্বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে ভোলা জেলা বিএনপি কার্যালয়স্থ জেলা কৃষকদল অফিসে ভোলা জেলা কৃষক দলের আহবায়ক আবদুর রহমান সেন্টুর সভাপতিত্বে এই দ্বী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে সর্ব সম্মতিক্রমে মো: হোসেন মিয়াকে সভাপতি , মো:জিলন পাটেয়ারিকে সিনিয়র সহ-সভাপতি , মো: শাহে আলম কে সাধারন সম্পাদক , মো:আমির...
ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলায় মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।
রবিবার দুপুরে ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইসমাইল হোসেন বেপারী তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন।
এই সময় তিনি লিখিত বক্তব্য সাংবাদিকদের বলেন,আমার প্রতিবেশি নছির ও কাদির গং এলাকার চিহ্নিত ভূমিদস্যু আমাদের ক্রয়কৃত ৬৬ শতাংশ যাহার দাগ নং ৬৩১৪.৬৩১৬.৮০৭৩ জমির...
আরিফ উদ্দিন রনি।। ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা না পাওয়ায় স্থানীয় আড়ৎদাররা চামড়া খুব বেশি ক্রয় করতে না পারলেও থেমে নেই মাদ্রাসা আর মৌসুমী ব্যবসায়ীরা। চামড়ার দাম কম খরচ বেশি’র কারনে লোকসানের চিন্তা স্থানীয় আড়ৎদারদের মাঝে।
কোরবানী আসলেই সারাদেশের মত ভোলার চামড়ার স্থানীয় আড়ৎগুলো বেশ সরগম হয়ে উঠে। এসব চামড়ার আড়ৎগুলোতে মৌসুমী ব্যবসায়ী আর আড়ৎদাররা ব্যস্ত সময় কাটান ক্রয়-বিক্রয় নিয়ে।...
মো: আফজাল হোসেন ।। ‘খুনিরা ছোট্ট রাসেলকে ক্ষমা করেনি। আর্তনাদ করেছিলেন, আমাকে মেরো না। আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও। কিন্তু তাতেও রক্ষা হয় নাই। তাকেও গুলি করে নির্মমভাবে হত্যা করেছে।’- কথাগুলো বলতে গিয়ে ভারি হয়ে ওঠে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কণ্ঠ। এক পর্যায় কাঁদলেন তিনি।
আজ শুক্রবার দুপুর ১২টায় ভোলা সদর উপজেলার ধনিয়া গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ আগস্ট উপলক্ষে স্থানীয় আওয়ামী...
স্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ধনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সালাহ উদ্দিন মাস্টার আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ধনিয়া কানাইনগরের নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে সহ বহু আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল...
ইমতিয়াজুর রহমান।। ভোলায় অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খাদ্যদ্রব্য ও উপহার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন "হেল্প এন্ড কেয়ার"। মঙ্গলবার (২১আগস্ট) পৌর শহরের জেলা পরিষদ চত্ত্বরে ঈদের বিভিন্ন সামগ্রী অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দেয় সংগঠনটি।
স্বেচ্ছাসেবকদের নিজস্ব ও শুভাকাঙ্ক্ষীদের অর্থায়নে ঈদ খাদ্যদ্রব্য বিতরণ করে সংগঠনটি। বিতরণের আগে শিশুদের নিয়ে বিভিন্ন ধরণের খেলাধুলা করা হয়।
"হেল্প এন্ড কেয়ার" ভোলার একটি...

















