23 C
Dhaka, BD
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি সকাল ৮:৩৬

[google-translator]
Page 568
ভোলা নিউজ ২৪ডটনেটঃএশিয়া কাপের ফাইনালে বড়রা পারেননি। ভারতের কাছে হেরে আরও একবার আক্ষেপে পুড়তে হয়েছে মাশরাফিদের। বড়দের সেই আক্ষেপ হয়তো পুরোপুরি দূর করতে পারবেন না, তবে ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার সুযোগ তৌহিদ হৃদয়দের সামনে। কদিনের ব্যবধানে কাল আবারও বাংলাদেশ-ভারত লড়াই। পার্থক্যটা হচ্ছে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে। আর ম্যাচটা ফাইনাল নয়, সেমিফাইনাল। মাঠটা দুবাই নয়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। বাংলাদেশ যুবাদের অধিনায়ক...
ভোলা নিউজ২৪ডটনেটঃ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান আবার বাবা হতে যাচ্ছেন। তাঁর তৃতীয় স্ত্রী বুশরা মানেকার কোলে তাঁদের সন্তান আসছে। পাকিস্তানের সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আপাতত সন্তান হওয়ার খবর গোপনই রাখতে চাইছেন ইমরান–বুশরা দম্পতি। পরে সময়মতো খবরটি তাঁরা সবাইকে জানাবেন। তবে ইমরানের দল থেকে বলা হয়েছে এটি ভুয়া খবর। এদিকে পাকিস্তানের এক সাংবাদিক টু্ইটে জানিয়েছেন,...
ভোলা নিউজ২৪ডটনেটঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গতবার (২০১৪) কিছু উদ্যোগ নিয়েছিলাম কিন্তু এবার সে সমস্যা নেই, সব দলই নির্বাচনে আসবে। আজ বুধবার (০৩ অক্টোবর) জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এক প্রশ্নের জবাবে এ আশাবাদ জানান। পাশাপাশি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, ডিজিটাল...
ভোলা নিউজ২৪ডটনেটঃসরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা। বুধবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে তারা শাহবাগে অবস্থান নিয়েছে। তাদের দাবি, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে। বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে...
ভোলা নিউজ ২৪ডটনেটঃসরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বহালের দাবিতে মুক্তিযোদ্ধার সন্তানদের পাশে থাকার কথা জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তবে এ সময় সড়ক অবরোধ করে জনগণকে দুর্ভোগে না ফেলার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (০৩ অক্টোবর) রাতে শাহবাগে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কতোটুকু কোটা সামঞ্জস্যপূর্ণ,...
ভোলা নিউজ ২৪ডটনেটঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বর্তমানে বহুনির্বাচনি ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার থেকে এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে লিখিত পরীক্ষা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বৃহস্পতিবার (৪ অক্টোবর) এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে গত ৩০ জুলাই এই...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট।।বিএমএসএফ ভোলা জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এনটিভি’র স্টাফ রিপোর্টার ও ভোলা নিউজ-২৪ ডট নেট সম্পাদক মোঃ আফজাল হোসেন সভাপতি এবং এসএটিভি ও নয়াদিগন্ত প্রতিনিধি এ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন সাধারন সম্পাদক, ভোলা নিউজ-২৪ ডট নেট এর নির্বাহী সম্পাদক ও দৈনিক কীর্তনখোলার জেলা প্রতিনিধি মো: অমি আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক...
ভোলা নিউজ ২৪ ডট নেট : ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে ধারাবাহিক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসাবে ডিস্ট্রিক লেসন লার্নট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত বাল্যবিবাহ রোধমূলক কর্মসূচি (আইইসিএম) প্রকল্প এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।...
তজুমদ্দিন প্রতিনিধি ॥ ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ জার্মানির অর্থায়নে সমন্বিত টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় ভোলার তজুমদ্দিনে দূর্যোগ সহনশীল বৃক্ষ (তালগাছ) রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল ২ অক্টোবর সকাল ১০ টায় উপজেলার চাঁচড়া বেড়িবাঁধ এলাকায় চাঁচড়া ইউপি মোঃ রিয়াদ হোসেন হান্নান এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের হেড অব এলএসসিডি মোঃ এনামুল...
ইউসুফ আহমেদ,ভোলা নিউজ ২৪ডটনেট।।লালমোহন সিটি কম্পিউটারে দুর্ধর্ষ চুরি । সোমবার গভীর রাতে চোরচক্র ঘরের চাল কেটে ৪০টি দামীয় মোবাইল ফোন নিয়ে যায় । খবর শুনে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারী ঘটনা স্থল পরিদর্শন করেন । দোকানের মালিক আরিফ জানান, রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই।...
- Advertisement -