27 C
Dhaka, BD
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি সকাল ৯:১৯

[google-translator]
Page 567
ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটনেট।। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সংসদ নির্বাচনসহ এই দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না। কারণ, এটি ভারতের কোনো নির্বাচন নয়। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ভারতীয় অর্থায়নে মহাত্মা গান্ধী মিলনায়তন উদ্বোধন শেষে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়নের নানা ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হচ্ছে। তাই বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত বাংলাদেশের...
ভোলা নিউজ টুয়েন্টিফোর ডটনেট।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন লোকে বলে ধানের শীষ পেটের বিষ। এটা আমার কথা না। কালকেও গাড়ি দিয়ে যাচ্ছিলাম, একজন তো বলেই ফেলল পেটের বিষ নয়, ধানের শীষ সাপের বিষ। এই বিষ কী কেউ খাবে? এই বিষ বাংলার মানুষ আর পান করবে না।’ রাজধানীর গাবতলীতে আওয়ামী লীগের সপ্তাহব্যাপী...
ভোলা নিউজ২৪ডটনেটঃচট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ উত্তর সোনা পাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে র‌্যাব। আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ২ জঙ্গির লাশ। ওই জঙ্গি আস্তানা থেকে পাওয়া গেছে ৫টি গ্রেনেড, ৩টি পিস্তল, ১টি একে টুটু রাইফেল ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। শুক্রবার সকাল থেকে সোনাপাহাড় মইনউদ্দিন চৌধুরী পেট্রোল পাম্পের সামনে মাজহারুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ম্যানশন নামক একটি বাড়িতে...
ভোলা নিউজ ২৪ডটনেটঃ যৌন সহিংসতাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে কাজ করায় এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নাদিয়া মুরাদ এবং ডেনিস মুকউয়েগা।  নোবেল কমিটির বক্তব্য, যুদ্ধাপরাধের বিরোধিতা করতে গিয়ে এবং আক্রান্তদের ন্যায়বিচার চাইতে গিয়ে তারা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছেন। রিপাবলিক অব কঙ্গোর ডাক্তার ডেনিস মুকউয়েগা যুদ্ধকালীন সময়ে যৌন সহিংসতা বন্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করে গেছেন। এবং ইরাকের ইয়াজিদি নৃগোষ্ঠির...
ভোলা নিউজ ২৪ ডটনেটঃকোমরে অভিনব কায়দায় কাপড়ের বেল্ট তৈরি করে স্বর্ণ পাচার করতো একটি চক্র। তারা স্বর্ণের বারগুলো চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে এনে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করছিল। এ চক্রের হোতা শেখ জাহিদুল ইসলাম দেড় বছর ধরে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। প্রতি চোরাচালানে তিনি চল্লিশ হাজার টাকা পেতো। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলার ঢাকা...
স্টাফ রিপোর্টার, ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটনেট।।ভোলায় ট্রলি চাপায় এর হেলপার সেলিম (৪০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাপ্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বাপ্তা ইউনিয়নের চাচড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে বাপ্তা এলাকায় সেলিম যে ট্রলির হেলপার সে ট্রলি (পাওয়ার টিলার) থেকে বালু নামানো হচ্ছিল। এ সময় সেলিম  ট্রলির পেছন দিকে ছিলেন। সেলিমকে...
 ভোলা নিউজ ২৪ ডট নেট  : ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের শিশু হাফেজ শিহাবুল্লাহ শিহাব। শিহাব রাজধানী যাত্রাবাড়ীর তাহফিজুল কুরআন ওয়াস্ সুন্নাহ মাদ্রাসার ছাত্র। শিহাবের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ায়।এ প্রতিযোগিতা ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। হিফজুল কোরআন বিভাগে তিন ক্যাটাগরি ও তেলাওয়াত বিভাগে এক ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশ্বের ৪৩টি...
ভোলা নিউজ২৪ডটনেটঃচকোলেট পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। ছোট-বড় সবার পছন্দ চকোলেট। তবে চকোলেটের তৈরি বাড়ি শুনে অবাক হচ্ছেন।ঘটনা সত্যি।এমন আজব বাড়ি কিন্তু এই পৃথিবীতেই আছে। ভাড়া নিয়ে থাকাও যায় সেখানে। হোম সুইট হোম’ আক্ষরিকভাবে সত্যি করে দিয়েছে এই বাড়ি। ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণ-পশ্চিমে সেভরেস অঞ্চলে এই বাড়িটির নকশা বানিয়েছেন বিখ্যাত ফরাসি চকোলেটশিল্পী জঁ-লুক ডেকলুজিও। মানুষের চকোলেটপ্রীতিকে উসকে...
ভোলা নিউজ২৪ডটনেটঃবাংলাদেশে সিনেমা ব্যবসার ভবিষ্যৎ নেই, তাই প্রযোজনা থেকে সরে গেল কলকাতার শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। বুধবার দুপুরে কলকাতা থেকে এমনটাই জানালেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক ধানুকা। কলকাতার শীর্ষস্থানীয় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। বিগ বাজেট, নতুনত্ব, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও নামীদামী সব তারকাদের নিয়ে ছবি নির্মাণ করে বাংলাদেশেও পরিচিতি পেয়েছিল। এমনকি এদেশে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনায় ‘আমি...
ভোলা নিউজ২৪ডটনেটঃতনুশ্রী দত্ত এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাজ থ্যাকারের নেতৃত্বাধীন মৌলবাদী সংগঠন মহারাষ্ট্র নভনির্মাণ সেনার (এমএনএস) কাছ থেকে তিনি হুমকি পেয়েছেন। নানা পাটেকারের বিরুদ্ধে তিনি যেসব অভিযোগ করছেন, তা থেকে তাঁকে সরে আসতে বলা হয়েছে। তিনি আশঙ্কা করছেন, তাঁর ওপর সহিংস হামলা হতে পারে। তাই পুরো ব্যাপারটি তিনি মুম্বাই পুলিশকে জানিয়েছেন। মুম্বাই পুলিশের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন তিনি। এবার জানা...
- Advertisement -