ভোলা নিউজ ২৪ডটনেটঃবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আজ শনিবার বেলা তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হচ্ছে। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান।
৪ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করতে ও চিকিৎসাসেবা শুরু করতে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএসএমএমইউয়ের চিকিৎসক আবদুল জলিল চৌধুরী...
ভোলা নিউজ ২৪ডটনেটঃ কাল রাত ১০টায় সাকিব আল হাসান রওনা দিয়েছেন অস্ট্রেলিয়ায়। উদ্দেশ্য, অস্ট্রেলিয়ান শল্যবিদ মেলবোর্নেও বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে চোট পাওয়া বাঁ হাতটা দেখানো এবং অস্ত্রোপচার নিয়ে আলোচনা করা। কিন্তু রওনা দেওয়ার আগে সাকিব এক মন খারাপের খবরই শুনিয়ে গেছেন। জানিয়েছেন, তাঁর আঙুলটা আর কখনোই ফিরে আসবে না আগের জায়গায়।
জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন বাঁ হাতের কড়ে...
অমি আহামেদ,ভোলা নিউজ ২৪ডটনেট।।মা ইলিশ রক্ষার জন্য আজ শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন উপকূলীয় সাত হাজার বর্গকিলোমিটার জলসীমায় ইলিশ ধরা বন্ধ থাকবে। মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য বিগত কয়েক বছরের মতো এবারও আশ্বিনের পূর্ণিমা লক্ষ্য রেখে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর।
এ সময় ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ।...
ভোলা নিউজ ২৪ ডট নেট।।
ভোলা জমিজমা বিরোধ ও সুপারি পারাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাসহ ২জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৫ অক্টোবর) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম (৮০), তার বিবি রহিমা। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হামলাকারী আবদুল হাই গংদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত মুক্তিযোদ্ধা...
ইমতিয়াজুর রহমান।।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভোলার অন্যতম শিক্ষক ও বর্তমান ভোলা জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক কে সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (৫অক্টোবর) বিকাল ৪টায় ভোলার বিএফজি চাইনিজ রেস্টুরেন্টে ব-দ্বীপ ফোরাম এ সম্মাননা প্রদান করেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর বর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার...
এম মইনুল এহসান।।
তাবলীগ জামাতের চলমান সংকট নিরসনে এবং আগামী জানুয়ারী মাসে টঙ্গি ইজতেমা ময়দানে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমাকে সফল করতে আগামি সোমবার (৮ অক্টোবর) ভোলায় ওয়াজাহাতী জোর অনুষ্ঠিত হবে। ভোলা জেলা মারকাজ (কাবিল মসজিদ ) সুত্রে যানা যায় , সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এই ওয়াজাহাতী জোর অনুষ্ঠিত হবে । ওয়াজাহাতী জোরে ঢাকা...
ভোলা নিউজ ২৪ডটনেট।।এখনো অনায়াসেই বউ বেচাকেনার হাট বসে আফ্রিকার দেশ নাইজেরিয়ায়। সেখানকার বিত্তবানরা চাইলেই দরিদ্র মেয়েদের টাকা দিয়ে কিনে নিতে পারেন। সেই প্রথার নাম 'মানি ম্যারেজ'।
জানা গেছে, অর্থের বিনিময়ে মাত্র পাঁচ বছরেরে মেয়েশিশুকেও একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হাতে তুলে দেওয়ার নজির রয়েছে। যদিও ২৫ বছর আগে এ ধরনের বিয়ে নিষিদ্ধ করেছে নাইজেরিয়া সরকার। তার পরেও সেখানকার সমাজে এই প্রথায় বিয়ে...
ভোলা নিউজ ২৪ডটনেট।। ৯ বছর আগের কৃতকর্মের ফলে নতুন করে অভিযোগ ওঠার পর জাতীয় দল থেকে বাদ পড়লেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি ক্যাথরিন মায়োরগা নামের এক নারী সিআর সেভেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেন। এরপর তোলপাড় পড়ে যায় সারা বিশ্বে। পুলিশ নতুন করে মামলাটির ফাইল খুলে তদন্তে নেমেছে। এর মধ্যেই পর্তুগাল দলও তার পাশ থেকে সড়ে দাঁড়াল।
চলতি অক্টোবরে পোল্যান্ড ও...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ টুয়েন্টিফোর ডটনেট।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকার থাকবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। কেউ নির্বাচনে আসুক বা না আসুক সেটা তাদের ব্যাপার। নির্বাচন কারো জন্য থেমে থাকবে না।
শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলা মিলানায়তনে হতদরিদ্রদের মাঝে আধুনিক পারিবারিক সাইলো ও জেলেদের...
ভোলা নিউজ ২৪ ডট নেট : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই সেই নির্বাচনকালীন সরকার থাকবে। তবে নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা করবে। সেই নির্বাচন হবে নিরপেক্ষ অংশগ্রহণমূলক। নির্বাচনে কেউ যদি না আসে সেটা তাদের ব্যাপার কিন্তু নির্বাচন থেমে থাকবে না।
শুক্রবার (৫ অক্টোবর) সকালে ভোলা সদর উপজেলা মিলনায়তনে পারিবারিক সাইলো ও বয়া এবং ড্রাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে...

















