ভোলা নিউজ ২৪ ডটনেট।। কুমিল্লায় দ্বিতীয় স্বামীর দেয়া বাড়িতে চতুর্থ স্বামীর হাতে খুন হয়েছেন নাসিমা আক্তার নামে এক গৃহবধূ। সোমবার রাত ৯টায় কুমিল্লা নগরীর শাকতলা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর শিশু সন্তানসহ বাড়ি ছেড়ে পালিয়েছেন চতুর্থ স্বামী মেহেদী হাসান।
নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা...
ভোলা নিউজ ২৪ ডটনেট।। ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা বাজারে বিক্রি হচ্ছে রং মেশানো নানা প্রজাতির সামুদ্রিক মাছ। ক্রেতারা তাজা মনে করে এসব মাছ কিনে নিচ্ছেন।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ আইচা বাজারে ঝুড়িভর্তি রং মেশানো চেউয়া মাছ প্রকাশ্যে গাড়িতে তুলতে দেখা গেছে স্থানীয় একাধিক মাছ ব্যাবসায়ীকে।
স্থানীয় মাছ বিক্রেতা সবুজ বলেন, ‘এই বাজারের কেউ মাছে রং মেশান না। অন্যতম পাইকারি মাছের...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার মর্যাদা ধরে রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে তিনি এ তাগিদ দেন। বৈঠকে এক হাজার ৮৯৩ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
নতুন মন্ত্রিসভা গঠনের পর একনেকের প্রথম...
ভোলা প্রতিনিধি।।ভোলার চরফ্যাশনে মুরগি চুরির অপবাদে রুবেল (১৪) নামের এক কিশোরকে অমানবিক মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে বেঁধে নির্যাতনের ঘটনায় বাবুল মাঝি (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জানুয়ারি) শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি চরফ্যাশন এলাকার হাজারীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মুরগি চুরির মতো ছোট ব্যাপার নিয়ে ওই কিশোরকে হাত ও পায়ের মাঝে লাঠি...
ভোলা নিউজ ২৪ ডটনেট।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্য হচ্ছে শোচনীয় পরাজয়ের পর অসংলগ্ন প্রলাপ। তারা অতীতের ভুল থেকে কোনো শিক্ষা নিয়েছে এমনটা মনে হয় না। তারা ভুলের কাদায় আটকে আছে।
আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে বিআরটিসি প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কাছে তিনি এ বক্তব্য দেন।
ওবায়দুল কাদের বলেন,...
ভোলা নিউজ ২৪ ডটনেট।। এসএসসি পরীক্ষা নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত করতে চান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, সামনে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমাদের সবার জন্যই এটা পরীক্ষা। সে পরীক্ষা যেন প্রশ্ন ফাঁসমুক্ত ও নকলমুক্ত হয়।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৪৮ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী...
ভোলা নিউজ ২৪ ডটনেট।। হোয়াটসঅ্যাপ মেসেজিং সার্ভিস ব্যবহার করে ভুয়া খবর ছড়ানো কিছু দেশের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একশ কোটির বেশি মানুষের দেশ ভারতে সমস্যাটি রীতিমতো মহামারির আকার নিয়েছে। সেটি সামাল দিতে হিমশিম খাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী ভুয়া খবর প্রচার প্রতিহত করতে এখন সক্রিয় হয়েছে কোম্পানিটি।
নতুন কী নিয়ম করা হচ্ছে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবস্থা নেয়া হয়েছে, তা হলো...
ভোলা নিউজ ২৪ ডটনেট।।
গত সপ্তাহ থেকে অনুসন্ধান চালিয়ে গতকাল খনন শুরু হয়
খননের নেতৃত্বে জাবির অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান
খননে পাওয়া দুর্গটি বর্গাকার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ২৭২ মিটার
এটি ছিল সেন বংশের রাজা বল্লাল সেনের দুর্গ-প্রাসাদ
সেন বংশের রাজা বল্লাল সেন ছিলেন লক্ষ্মণ সেনের বাবা
বল্লাল সেনের নামে মুন্সিগঞ্জের গ্রামটির নাম ‘বল্লাল বাড়ি’
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লাল...
ভোলা নিউজ ২৪ ডটনেট।। আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালটা বেশ ভালো কেটেছে এই পেসারের। তারই স্বীকৃতি পেলেন ওয়ানডে একাদশে জায়গা করে নিয়ে। বছরের সেরা খেলোয়াড়দের নিয়ে আইসিসি এই একাদশ নির্বাচন করেছেন। এই দলের অধিনায়ক হয়েছেন বিরাট কোহলি।
শুধু কোহলি নন, একাদশে ভারতীয় ক্রিকেটারদেরই আধিপত্য। রোহিত শর্মা, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাও আছেন একাদশে। ভারতের মতো চারজন...
ভোলা নিউজ ২৪ ডটনেট।। গত কয়েক মাসে একাধিক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। কখনো এসেছে আদিত্য পাঞ্চলির নাম, আবার কখনো হৃতিক রোশনের। কেউ তাঁর চুলের মুঠি ধরে পিটিয়েছেন, আবার কেউ তাঁকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। এগুলোর কোনোটিই অবশ্য যৌন হয়রানির পর্যায়ে ফেলেননি তিনি। তবে এ আচরণগুলোকে অত্যন্ত অপমানজনক বলে উল্লেখ করেছেন নতুন পরিচালক কঙ্গনা রনৌত।
নতুন ছবি...
















