ভোলা নিউজ২৪ডটনেট। । ভোলায় ১০ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম বুধবার নির্মাণাধীন সড়কের বিভিন্ন পয়েন্ট পরীক্ষা-নিরীক্ষা করে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পংকজ ভৌমিক, দুদকের উপসহকারী পরিচালক মো. আলম, সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী নাজমুল আহসান টিমে রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটনেট।।সদ্য জন্ম নেয়া দুই সন্তানের লাশের প্যাকেট। বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারি তার পরেও ২টি সন্তানের লাশ নিয়ে স্বেচ্ছাচারী এক জজের বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ভোলা জাজ কোর্টের অসহায় কর্মচারী বাবা।
ভোলর চরফ্যশনের অতিরিক্ত জেলা জজ মোঃ নুরুল ইসলামের আদালতের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর সোহেল ফরাজি। তার স্ত্রীর অসুস্থতাজনিত কারনে বারবার ছুটি চেয়ে ছুটি...
স্টাফ রিপোর্টার ॥ভোলা সদর উপজেলার ৫টি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: ফাহিম ও সাধারন সম্পাদক মো: রাশেদুজ্জামান হ্যাভেন এর যৌথ স্বাক্ষরের মাধ্যমে উত্তর দিঘলদী ইউনিয়ন, শিবপুর ইউনিয়ন, চর সামাইয়া ইউনিয়ন, রাজাপুর ইউনিয়ন ও আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উপজেলা ছাত্রলীগের...
ভোলা নিউজ২৪ডটনেট।। মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় দৈনিক মিয়ানমার টাইমস দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস-২-এজিকিউ বোমবার্ডিয়ার-৮ কিউ ৪০০ ফ্লাইটের পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।...
ভোলায় ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা আওয়ামী লীগ।
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। এ সময় নিহত পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়।
বুধবার সকালে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউপির কোড়ালিয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে এ অর্থ তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট॥
"ভালোবাসা" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০১৯ পালিত হয়েছে। এবার ছিলো জ্বীন হেনরি ডুনান্টের ১৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে । এই উপলক্ষ্যে (০৮ এপ্রিল) বুধবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের আয়োজনে ইউনিট ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্ধোধন করা হয়। পরে একটি একটি বণার্ঢ্য...
ভোলা নিউজ২৪ ডট নেট।।ভোলায় এক মাংস ব্যবসায়ীকে এলোপাথারী মারধর করে টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ৮ মে (বুধবার) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুলতান মোল্লার ব্রীজ সংলগ্ন একাব্বর কেরানী বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা পরানগঞ্জ বাজারের মাংস ব্যবসায়ী মোঃ মাইনুদ্দিন গরু...
ইমতিয়াজুর রহমান।। বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের অগ্রগামী সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফ এর সহায়তায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের এর আয়োজনে ০৮ এপ্রিল বুধবার সকালে ধনিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দেবাশীষ মজুমদার (APC),কোস্ট ট্রাস্ট এর আইইসিএম প্রকল্পের...
♦ ♦♦
ঐ যে দেখা যায় আকাশের চাঁদ,
নামাজ, রোজা ছাড়া আখের বরবাদ,
জীবনটারে বানাই ফুল,
আল্লাহর কাছে চাইরে ক্ষমা,
করিয়াছি যত ভুল,
কালিমা,নামাজ,রোজা,হজ্জ,যাকাত
সব কিছুর মুল,
তবেই পাবো আখেরাতে কুল,
ধনী,গরিব হিংসা বিভেদ,
আজ থেকে করি চ্ছেদ,
দুনিয়াটা আখেরাতের শস্য ক্ষ্যাত,
সত্যর পথে করিরে মেহনত,
মিলবে তবেই নাজাত,
পুরুষের মাথায় টুপি,মুখে দাড়ী,
নারী সাবধানে, পর্দা করুন মা জাতী- নারী,
আল্লাহর কাছে করি ফরিয়াদ,
পূন্য জীবন মিলবে,
পাইবো বেহেস্তের স্বাদ।
অনাবিল সুখ,শান্তি,
থাকবেনা কোন ক্লান্তি।
""""""""""''''''''"''"""''''''''"'''"""""
এস,আই/সানাউল্লাহ তালুকদার
""শশীভূষন থানা,ভোলা।""'''
মোঃইলিয়াছ , তজুমদ্দিন।।ঘূর্ণিঝড় "ফণী" পরবর্তী ভোলার তজুমদ্দিন উপজেলার ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের গৃহপালিত পশু পাখির জন্য ভেটেরিনারি মেডিকেল টিম কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্দ্যোগে আজ সকাল ৮টা থেকে উপজেলার কেয়ামুল্লা গ্রামে এ কার্যক্রম শুরু হয়।
ভেটেরিনারি মেডিকেল টিম প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আজ ১৫০জন কৃষক পরিবার এ সুবিধা ভোগ করেন। সুবিধার আওতায় কৃমিনাশক...


















