স্টাফ রিপোর্টার ।। ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলার হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ৫ লক্ষাধিক টাকার মাছ, জাল লুট করে নিয়ে গেছে দস্যুরা। । দস্যুদের হামলায় আহত হয়েছে ৩/৪ জন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএসম জিয়াল হক জানান, শনিবার ভোর রাতের দিকে মেঘনায় ডাকাতির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ।
তিনি আরো জানিয়েছেন, মেঘনা নদীতে মাছ ধরার শেষে করে...
স্টাফ রিপোর্টার ॥ভোলায় গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাই সাইকেল বিতরন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে ১৩ ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল বিতরন করা হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে বাই সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান...
স্টাফ রিপোর্টার ॥
ভোলা সদরের ২নং পূর্ব ইলিশা ইউনিয়নে মানবতার সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে “ইলিশা ব্লাড সেবা ও স্বেচ্ছাসেবী সংগঠন” নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (বিকালে) “ইলিশা ব্লাড সেবা ও স্বেচ্ছাসেবী সংগঠন” উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসনাইন আহমেদ হাসান।...
স্টাফ রিপোর্টার ॥
ভোলার তজুমদ্দিনের চাচঁড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শামসুল হক মাষ্টারের ক্যাডারদের হামলায় ৭জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০টার দিকে ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জয়নাল আবেদিন, রুহুল আমিন, ইউসুফ, মহসিন, বাহার, শরীফ ও মারুফ সিকদার। আহতরা তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চাচঁড়ার আনন্দ বাজার...
০২-০৭-২০২০ খ্রিঃ ২১:১০ ঘটিকায় এস আই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স, জেলা গোয়েন্দা শাখা, ভোলা মাদক অভিযান পরিচালনা করিয়া সদর মডেল থানাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড হইতে মাদক ব্যবসায়ী ০১। আঃ জলিল খোকন (৩০), পিতা- মোঃ আঃ রব, সাং- উওর দিঘলদি ০৪ নং ওয়ার্ড, থানা ও জেলা ভোলাকে ৪১ (একচল্লিশ) পিছ মাদকদ্রব্য ইয়াবা ট্যবলেট সহ...
স্টাফ রিপোর্টারঃ
ভোলায় ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ শরীফ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ । শুক্রবার রাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোয়েন্দা বিভাগের এসআই মাজারুল ইসলাম জানান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ভোলা মোঃ শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে সদরের চরসামাইয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ড ...
ভারত-চীনের উত্তেজনা যেন কমছেই না। একদিকে ভারতের সঙ্গে শান্তি বজায় রাখার আলোচনায় অংশ নিচ্ছেন চীনারা। আবার অন্যদিকে ক্রমাগত উসকানি দিয়ে চলেছে চীনা সেনাবাহিনী। সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে রেখেছে দেশটি। আর এবার ভারতীয় ভূখণ্ডে নিজেদের মানচিত্র ও লিপি এঁকে দিয়েছেন চীনা সেনাবাহিনীর সদস্যরা।
সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে প্যাংগং লেকের ফিঙ্গার-৪ ও ফিঙ্গার-৫ চিহ্নিত এলাকায় নিজেদের মানচিত্র ও লিপি...
ভোলা নিউজ ২৪ ডটকম ।। জন্মলগ্ন খুবই গুরুত্বপূর্ণ। সে ব্যক্তি হোক বা প্রতিষ্ঠান। মানবজীবনের বিকাশের যেমন ক্রমপর্যায় রয়েছে, তেমনি প্রতিষ্ঠানের বিকাশেরও রয়েছে ক্রমোত্তরণ বা বিকাশের পর্যায়। হাঁটি হাঁটি পা পা করে যেমন শিশু এগিয়ে যায় শারীরিক-মানসিকভাবে, তেমনি প্রতিষ্ঠানও এগোয় তার সুচিন্তিত পরিকল্পনা ও ক্রমাধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। প্রতিষ্ঠানের জন্মলগ্ন এ কারণে আরো গুরুত্বপূর্ণ যে নানা সম্ভাবনা ও বিকাশের...
ভোলায় প্রেসক্লাবের আয়োজনে বুধবার সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক এক আলোচনা শেষে পিপিই বিতরণ করা হয়েছে। র্যাপেলস লিমিটেডের জাপান প্রবাসী আপেল মাহমুদ পিপিই বিতরণে সহযোগিতা করেন। এদিকে আলোচনা সভায় প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব অর্থ সম্পাদক মোকাম্মেল হক মিলন, ভোলা দর্পনের সম্পাদক মোতাছিন বিল্লাহ, মাছরাঙা টিভি প্রতিনিধি হাসিব রহমান, একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, সাংবাদিক শিমুল চৌধুরী,...
ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা-ঢাকা নৌরুটে যাত্রীবাহী অ্যাডভেঞ্চার-৫ নামের একটি ওয়াটার ওয়েজে এক নারী ছে’লেসন্তানের জন্ম দিয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবেই নবজাতকের নাম রাখা হয়েছে নাভিল।
এ ঘটনার পরপরই নবজাতকের বাবা-মাকে সুখবর দিয়েছে অ্যাডভেঞ্চার কর্তৃপক্ষ।সুখবরটি হলো, এ শি’শুর বাবা-মাসহ পুরো পরিবার ঢাকা-ভোলা রুটে যতদিন যাতায়াত করবেন ততদিন তাদের কোনো ভাড়া দিতে হবে না। শুধু তাই নয়, তাদের...


















