20 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি রাত ১২:৩৭

[google-translator]
Page 291
করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা ভয়াবহ প্রতারণার দায়ে অভিযুক্ত প্রধান পলাতক আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতক্ষীরার...
ভোলা নিউজ২৪ডটকম।। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ভোলা–১ (সদর) আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন ,করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশগুলো যদি পালন করতাম, যদি অবাধ স্থানান্তর, যাতায়াত বন্ধ হতো, তাহলে এভাবে করোনা ছড়াত না।’আজ সোমবার বেলা একটায় ভার্চ্যুয়াল কনফারেন্সে ভোলায় করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার পিসিআর ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনের সময় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,অবাধ যাতায়াত...
স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটকম।।দ্বীপজেলা ভোলায় করোনাভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব চালু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে ভিডিও কনফাররেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। ঢাকা থেকে অনলাইনে তোফায়েল আহমেদের উদ্বোধন ঘোষণার পর তার পক্ষে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ফিতা কেটে ল্যাবটি উদ্ধোধন করেন। ল্যাবটি চালু হওয়ায়...
স্টাফ রিপোর্টার ॥ ভোলার পূর্ব ইলিশা পাট-থ্রি গ্রামের ৬ বছরের এক শিশু বাদাম কুড়াতে গেলে ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া যায়। রবিবার সকালে ইউনি য়নের ৬নং ওয়ার্ডের পার্ট-থ্রি গ্রামের সুলতান চৌকিদার বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইলিশা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করলে পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই শিশুর নানা মোঃ শাহজাহান বলেন, আমার...
ভোলা নিউজ ২৪ডটকম।। বণ্যপ্রাণীর বাজার থেকে নয় বরং উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সম্প্রতি এমন বিস্ফোরক দাবি করেছেন অস্ট্রেলিয়ার এক খ্যাতনামা লেখক ও বিশেষজ্ঞ। তার অভিযোগ বেশ কিছু তথ্য প্রমাণ থেকে এটা বলা যায় যে, অবশ্যই উহানের ল্যাবরেটরি থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে, কোনো বণ্যপ্রাণীর বাজার থেকে নয়। রোববার রাতে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে চীনা বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ক্লিভ হেমিলটন বলেন,...
ভোলা নিউজ২৪ডটকম।। করোনার আতঙ্ক কম হওয়ার নামই নেই। কী ভাবে এই অসুখের হাত থেকে রেহাই পাওয়া যাবে তা নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী চিন্তাভাবনা চলছে সমানেই। এরমধ্যেই করোনা নিয়ে উঠে এলো চমকপ্রদ এক তথ্য। সিগারেট যাঁরা খান তাঁদের নাকি এই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। চমকে গেলেন তো? উল্টোটাই তো শুনেছিলেন এতদিন। কিন্তু কিছু পরিসংখ্যান এবং বিজ্ঞানীদের মতামত...
ভোলা নিউজ২৪ডটকম।। আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান চিকিৎসক সাবরিনা আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার দুপুরের দিকে এই রিমান্ডের আদেশ দেন।সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, সাবরিনাকে আদালতে হাজির করে ৪ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তাঁকে জিজ্ঞাসাবাদে ৩ দিনের রিমান্ড...
ভোলা নিউজ২৪ডটকম।।  এবার রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।মাইক্রোক্রেডিট ও এমএলএম ব্যবসার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ, বহুমাত্রিক জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পরস্পর যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ গ্রহণ করে কোটি কোটি টাকা আত্মসাতপূর্বক...
ভোলা নিউজ২৪ডটকম।। দুটি টুইট বার্তা শনিবার রাতে উপমহাদেশের বিনোদনজগৎকে দিল এক ধাক্কা। প্রথম টুইটে কিংবদন্তিতুল্য অভিনেতা অমিতাভ জানালেন, তিনি কোভিড-১৯ পজিটিভ! পরপরই ছেলে অভিষেক জানালেন, করোনাভাইরাস তাঁকেও ধরেছে। পরদিন রোববার সকালে পরিবারের সবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হলো। বাড়িতে থাকেন ঐশ্বরিয়া রাই বচ্চন, মেয়ে আরাধ্য, জয়া বচ্চন, শ্বেতা নন্দা ও তাঁর ছেলে। ঐশ্বরিয়া ও আরাধ্যর করোনা পজিটিভ এসেছে। গতকাল...
ভোলা নিউজ২৪ডটকম।। সরকার বাসাবাড়িতে গ্যাস–সংযোগ দেবে না। গ্যাস–সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই। তবে গ্যাস চুরি ও অপচয় ঠেকাতে ঢাকা শহরের তিতাস গ্যাসের পাইপলাইন ঢেলে সাজানো হবে। ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। কয়েক দিন ধরে বাসাবাড়িতে গ্যাস–সংযোগ চালু হবে, এমন খবর ছড়িয়ে পড়ার পর তিতাস...
- Advertisement -