32 C
Dhaka, BD
বুধবার, মে ৬, ২০২৬

২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি বিকাল ৪:৫৩

[google-translator]
Page 603
গোপাল চন্দ্র দে,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। সরকারী চাকুরীতে কোটা নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছে ভোলার দলিত সম্প্রদায়। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা শাখার আয়োজনে আজ ২৭ জুন (বুধবার) সকালে ভোলা জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, বিডিইআরএম ভোলার সভাপতি চন্দ্র মোহন ছিডু, সাধারন সম্পাদক স্বপন কুমার দে,সহ:সাধারন সম্পাদক নিতাই রবিদাস,...
তজুমদ্দিন প্রতিনিধি ।। উপজেলা প্রশাসনের আয়োজনে “ মাদক’ কে না বলুন” এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। গতকাল দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা জালাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন থানার...
ইয়াছিনুল ঈমন, ভোলা নিউজ ২৪ ডটনেট ।। সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের প্রথম সচিব (বানিজ্যিক) হিসেবে নিযুক্ত হয়েছেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আলমগীর কবির।বাংলাদেশের এই প্রথম কোন কর্মকর্তা সুইজারল্যান্ডে প্রথম সচিব (First Secretary) হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি প্রথম সচিব হিসেবে জেনেভাস্থ বাংলাদেশ মিশনে বাংলাদেশের বানিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও আন্তজাতিক বিষয়াবলীতে দেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি বাংলাদেশের বানিজ্য সংক্রান্ত বিষয়াবলী...
ভোলা নিউজ ২৪ডটনেট: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে গুলশান-১ নম্বরের ৮ নম্বর সড়কে ১০ নম্বরের নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির ভাষ্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপির নেতা-কর্মীদের আওয়ামী লীগের সমর্থক সাজিয়ে...
স্টাফ রিপোর্টার/ভোলা নিউজ ২৪ ডট নেট:  ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ডিবি পুলিশের পাঁচ সদস্য। মঙ্গলবার (২৬ জুন)  ভোরে ভোলা সদর উপজেলার উত্তর ও দক্ষিণ দিঘলদীর সীমান্তবর্তী বাঘবারা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সেখান থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, একটি রাম দা ও এক কেজি...
এম মইনুল এহসান/ভোলা নিউজ ২৪ ডট নেট :  ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন (সোমবার) দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্বন্দীপ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের পরিচালক (রেকর্ড) মো. ফিরোজ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ও...
আরিফ উদ্দিন রনি ।।  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোলা জেলার নর্ব নির্বাচিত কমিটি বাতিলের দাবীতে শনিবার সকালে বিক্ষোভ মিছিল করেছে ভোলা জেলা যুবদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা। শনিবার সকালে শহরের মাহাজনপট্রি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বৃস্টিকে উপেক্ষা করে শত শত নেতাকর্মীরা মিছিল শুরু করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা যুবদল অফিসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। গাজীপুরের পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) কাছে এ দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আগামী মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর দুদিন আগে নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানাল বিএনপি। গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন হারুন অর রশীদ। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির...
আদিল হোসেন তপু/ভোলা নিউজ ২৪ ডট নেট : দেশের প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে ও কেক কাটার মধ্যদিয়ে ভোলায় পালিত হয়েছে। শনিবার (২৩ জুন) সন্ধ্যায় ৭টার দিকে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ এর সভাপতিত্বে দলীয় কার্যালয় ৬৯তম আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিদায়ী সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বৈঠককালে তাঁরা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আবু বেলাল মোহাম্মদ...
- Advertisement -