ডেস্ক রিপোর্ট: রাজবাড়ী-৩ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আলী নেওয়াজ খৈয়ামের ছেলের বিয়েতে দাওয়াত খেতে গিয়ে মঞ্চ ভেঙে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ বেশ কয়েকজন।
শুক্রবার (১৪ জুন) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, মঞ্চ ভেঙে...
আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলায় ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ে গনসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।মহড়ায় দুযোর্গের এর সময় করনীয় এ বিষয়ে শিক্ষামূলক বিভিন্ন কৌশল এসময় শিখানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপত্বিতে মাঠ...
আরিয়ান আরিফ,ভোলা নিউজ২৪ডটনেট ।।ভোলায় বেসরকারি সামাজিক সংগঠন "মানব কল্যাণ যুব সংঘ'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল ১০ টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয়ে মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক কমিটি এই মতবিনিময় সভা আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওহিদুজ্জামান আনসারী স্যার,বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন,...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন কে বরিশাল মহানগরীতে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন সরকার মোহাম্মদ কায়সার। তিনি ঢাকায় পুলিশ সুপার এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর ভোলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে বরিশাল বিএমপিতে বদলি হলেন...
ভোলা নিউজ২৪ডটনেট।। পুলিশ সুপার পদে ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও) বিপ্লব কুমার সরকারকে রংপুর জেলায় বদলি করা হয়েছে। এছাড়া সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খানকে কুড়িগ্রাম ও মোহাম্মদ ইউসুফ আলীকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়েছে।
বদলি করা অন্য কর্মকর্তারা হলেন−ডিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ফরিদ...
ভোলা নিউজ২৪ডটনে।। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার যতগুলো বাজেট দিয়েছে সবগুলো গণমুখী ছিল জানিয়ে দলটির উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীরাও খুশি হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর দেয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, আমরা যতগুলো বাজেট দিয়েছি সবগুলো গণমুখী বাজেট ছিল। এবারও গণমুখী। এই বাজেটে করের বোঝা নেই। ব্যবসায়ীরাও...
ভোলা নিউজ২৪ডটনেট।। সৌদি আরব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন গত ৪ জুন (মঙ্গলবার)। কারণ ৩ জুন ঈদের চাঁদ দেখাও ভুল ছিল। পাকিস্তানি সংবাদ মাধ্যম টুয়ান্টিফোর নিউজ জানিয়েছে, সৌদিতে ৪ জুন ঈদ পালন করা ছিল ভুল। রমজানের রোজা ভেঙে ভুল ঈদ করার কারণে সৌদি সরকার ১৬০ কোটি রিয়াল কাফফারাও দিয়েছে। দ্য ইসলামিক ইনফরমেশন ডটকম নামের ওয়েবসাইটের প্রতিবেদনেও এমনটা বলা হয়েছে।
নিউজ চ্যানেলটির...
ভোলা নিউজ২৪ডটনেট।। পাবলিক পরীক্ষাগুলোর গ্রেডিং পদ্ধতিতে সংস্কার আনা হচ্ছে। সর্বোচ্চ গ্রেড পয়েন্ট এভারেজ জিপিএ-৫ আর থাকছে না। এবার তা কমিয়ে সর্বোচ্চ গ্রেড পয়েন্ট জিপিএ-৪ করা হচ্ছে। উচ্চ শিক্ষাস্তরে দেশীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য করতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় বা ব্যাপ্তিও কমিয়ে আনা হবে। এক মাস বা তার বেশি সময় ধরে...
ভোলা নিউজ২৪ডটনেট।। দ্বিতীয় দফায় আরো ২২ পণ্যে নিম্নমান পাওয়ায় বাজার থেকে তুলে নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
প্রথম দফা ৫২ পণ্যের পর দ্বিতীয় দফায় অবশিষ্ট ৯৩টি পণ্যের মধ্যে ২২টির নমুনা নিম্নমানের পেয়েছে বিএসটিআই। এরমধ্যে দু’টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, ১১টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত এবং ৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর একটি প্রতিষ্ঠানের...
ভোলা নিউজ২৪ডটনেট।। ফণির প্রভাব যেতে না যেতেই শক্তি সঞ্চয় করে তৈরি ঘূর্ণিঝড় ‘বায়ু’। ভারতের পশ্চিম উপকূলে শিগগিরই আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়। আগামীকাল গুজরাটের পোরবন্দর ও মহউভার এলাকার মধ্যে এটি আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, ১২০ কিলোমিটার বেগে গুজরাট উপকূলে এটি আছড়ে পড়বে।
এজন্য গুজরাট এবং আশপাশের উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি...


















