ভোলা নিউজ২৪ডটকম।।ভোলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় মোহাম্মদ আলী (৪৫) ও মো. কাসেম (৫০) নামে দুই কৃষক আহত হয়েছেন। নিহত আব্দুল মালেক ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকালি গ্রামের মৃত মুকবুল আহম্মেদের ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, সকাল থেকেই বাড়ির পাশের বিলে ধান ক্ষেতে কাজ করছিলেন...
মো: আফজাল হোসেন ।। উজান থেকে নেমে আসা পানির চাপে মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে পানিতে ডুবে গিয়ে ভোলা-লক্ষিপুর রুটের ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে পরতে হচ্ছে এই রুট ব্যবহারকারীদের।
আম্পানের প্রভাবের ফলে বৃদ্ধি হওয়া নদীর পানি না কমতেই উজানী ঢলে পুনরায় মেঘনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে নদীর পানিতে...
বঙ্গোপসাগরে আগামী সপ্তাহের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে বলে আভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর।
মাত্র কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে সৃষ্টি হয়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে এই নিম্নচাপের আভাসে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।
এবারের নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়; তা হলে তার নাম হবে গতি।
আগামী সোমবারের মধ্যে নিম্নচাপটি কেমন চেহারা নেবে;...
ভোলা নিউজ২৪ডটকম।। ভোলার লালমোহন পৌরসভা আওয়ামী লীগে আহবায়ক কমিটিতে পৌর আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল কে আহবায়ক নির্বাচিত করায় লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ।
মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রব তহশিলদারের সূযোগ্য সন্তান, কর্মীবান্ধব, সৎ ও আদর্শবান রাজনীতিক শফিকুল ইসলাম বাদল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...
শহর প্রতিনিধি।। তোফায়েল আহমেদের নির্দেশে জেলা পূজা উদযাপন পরিষদ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে ব্যক্তিগত তহবিল থেকে ৫০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন। শুক্রবার(৫ জুন) সকাল থেকে বাপ্তা,চরসামাইয়া,ভেদুরিয়া, ভেলুমিয়া ইউনিয়ন সহ পৌর ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস মহামারির প্রাদুভাবে কর্মহীন মানুষদের মাঝে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপির নির্দেশে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের...
কভিড-১৯ মহামারির বিস্তার রোধে সারা দেশের নাগরিকেদের জন্য পরীক্ষামূলকভাবে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দুজন ব্যবহারকারীর কাছাকাছি থাকার সময় এবং ব্যবহারকারীদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। যখনই অন্যকোনো অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে...
ভোলা সদর
“নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ”ভোলায় ইউপি চেয়ারম্যানের প্রতি সদস্যদের অনাস্থা, অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন
admin -
স্টাফ রিপোর্টার ।।ভোলার চরফ্যাশন উপজেলার ৯নং চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিউল্লাহ হাওলাদারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনাস্থা দিয়েছে ওই ইউনিয়নের সদস্যরা। একই সাথে তারা চেয়ারম্যানের দ্রুত অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। ওই ইউনিয়নের ইউপি সদস্যরা। বৃহস্পতিবার সকালে ভোলার শহরের একটি পত্রিকা অফিসে ওই ইউনিয়নের পুরুষ ও সংরক্ষিত নারী ইউপি সদস্যরা এ সংবাদ সম্মেলন...
ফাহিম খন্দকার রাকিব এর ফেজবুক থেকে সংগৃহীতঃ মানুষের গায়ের রং সাদা নাকি কালো কোনটা সত্যিকার অর্থে দেখতে ভালো..?
এটা নিয়ে মনে হয় জন্মলগ্ন থেকেই চলছে যুদ্ধ। এ ধরনের বিষয়গুলো মানষিক দন্ধ থেকে শুরু হলেও একসময় এই যুদ্ধ শারীরিক হয়ে ওঠে। বিশ্বে বর্নবাদ (কৃষ্ণাঙ্গ/শ্বেতাঙ্গ) নিয়ে মারামারি হানাহানি আমরা অনেক শুনেছি। এ বিষয়ে আন্তর্জাতিক এ যুদ্ধের আড়ালে ফিরে আসি আমার নিজস্ব জাতীয়...
ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেদুয়া গ্রামে বাগানের একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তোফাজ্জল মাঝি (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী আমেনা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় ও পরিবারের সহযোগীতায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পর্যায়ে চিকিৎসা প্রদান করলেও তোফাজ্জলের অবস্থা গুরুতর...
ভোলা নিউজ২৪ডটকম ।।কোভিড-১৯ মহামারী রোগ নির্নয় এবং সুচিকিৎসা প্রদানের জন্য ভোলায় পি.সি.আর ল্যাব, ভেন্টিলেটর অতিদ্রুত স্থাপন এবং ওয়াটার এ্যাম্বুলেন্স চালুর দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২জুন) ভোলা প্রেসক্লাব চত্বরে সকালে সামাজিক দূরুত্ব বজায় রেখে স্থানীয় সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘ ও ভোলা ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে ভোলা প্রেসক্লাব সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ রেড...


















