ভোলা নিউজ২৪ডটকম।। হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ২টা ১৫ মিনিটে তাঁর জানাজা সম্পন্ন হয়। মাদ্রাসার উত্তর-দক্ষিণ পাশের সড়কে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এই জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে তাঁকে মাদ্রাসার ভেতর উত্তর মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ। জানাজার...
ভোলা নিউজ২৪ডটকম।। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলা প্রমাণিত হওয়ায় তিতাস গ্যাসের চার কর্মকর্তাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার ভোরে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন সিআইডির পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাঈনুল হাসান। এ সময় অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেনসহ সিআইডির ঊর্ধ্বতন...
ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের নতুন বাজার সংগঠনটির জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় সংগঠনটির সাবেক সহসভাপতি সদ্য প্রয়াত অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা...
ভোলা নিউজ২৪ডটকম।। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ শুক্রবার রাতেই ঢাকা থেকে চট্টগ্রামে নেওয়া হবে। আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফীর ছেলে ও হেফজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।জানা গেছে, হেফাজত আমিরকে ঢাকার জামিয়া ফরিদাবাদ মাদরাসায় গোসল ও কাফন পরিয়ে শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টায় হাটহাজারীর উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। আল্লামা শাহ আহমদ শফীর জানাজা...
সিয়াম আহমেদ,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় এসএসসি-এইচএসসি ৯/১১ব্যাচের আয়োজনে সারা বাংলাদেশে ও বিদেশে এক যোগে ‘দি ইনভিন্সিবল’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে দি ইনভিন্সিবল এসএসসি-এইচএসসি ৯/১১ ব্যাচের প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে এই স্লোগানে কেক কাটা, পরিচয় পর্ব, গান ও কবিতা আবৃত্তি মধ্য দিয়ে জাকজমকভাবে অনুষ্ঠান শেষ...
চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।। যৌন নিপিড়নের অভিযোগে চরফ্যাশন উপজেলার পৌরসভা ৩নং ওয়ার্ডের ইসকন মন্দিরের সেবা পূজা ও রান্নার বাবুর্চি রিপন মহাজন (৩৩) কে গ্রেপ্তার করেছে চরফ্যাশন থানা পুলিশ। মামলার এজহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা ৩নং ওয়ার্ডের বাসিন্দা ৫ম শ্রেণীর ছাত্রী (১২) ইসকন মন্দিরের সেবা পূজারী ও বাবুর্চি রিপন মহাজনের মন্দির সংলগ্ন বাসায় রিপনের স্ত্রী ঝর্না...
আকতারুল ইসলাম আকাশ,ভোলা নিউজ ২৪ ডটকম।।ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ সদস্য রুবেল হোসেনের চিকিৎসায় সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার। রুবেল হোসেন (২০) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামের ইদ্রিস বেপারির ছেলে।
জানা গেছে, রুবেল হোসেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছেন। সে ২০১৯-২০২০ সনের ৫৩ নং ব্যাচের। বর্তমানে সে পটুয়াখালী জেলা পুলিশ লাইনে...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের দুর্নীতি থেকে মুক্ত থাকার পাশাপাশি সমালোচনায় কান না দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সঠিক কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সক্ষম হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-২০২০ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি...
আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটকম।।
প্রতি বছরের ন্যায় এবার ও এ সি আই মটরস এর সার্বিক সহযোগিতায় ভোলা বোরহানউদ্দিনে সোনালিকা ডে ২০২০ বার্ষিক সার্ভিস ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় এ সি আই মটরস এর ভোলার টেরিটোরি ম্যানেজার পিযুষ কুমার রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়নাল সেলস্ ম্যানেজার অরুন কান্তি বিশ্বাস। এছাড়া এ সি আই মটরস লিঃ এর ট্রাক্টর/স্পেয়ার...
রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ২৪ডটকম।। ভোলা জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভোলা পুলিশ লাইনে মাঠে ভোলা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জেলা পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়।পুলিশ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ট ও সুন্দর ভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির...


















