ভোলায়  যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলায়  যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
661
অয়ন চৌধুরী/আমজাদ মমিন/ভোলা নিউজ ২৪ ডট নেটঃ এ উপলক্ষে আজ ১১ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা যুবলীগ পতাকা উত্তোলন, কেককাটা ও আলোচনা সভা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক আরজু। এ সময় অারো উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবলীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আতিকুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহাবুুুদ্দিন লিটন, সাংগঠিনক সম্পাদক কামরুজ্জামান মামুন, প্রচার সম্পাদক সামস-উল আলম মিঠু, সদর উপজেলা আহবায়ক মনিরুজ্জামান মিয়াজি,যুগ্ম আহবায়ক জাকির হোসেন রিপন, পৌর যুবলীগ সভাপতি জিয়া সরোয়ার চৌধুরী পাভেল,সম্পাদক মো: শামীম,সিনিয়র সহসভাপতি আশরাফুল হক রাজীব,যুগ্ম সম্পাদক মন্জুর হোসেন রনি,সাংগঠনিক সম্পাদক মুসফিকুর রহমান  প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ভোলা সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জেলা যুবলীগ নেতা ইসতিয়াক হোসেন বাপ্পি। আলোচনা সভায় ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের সভাপতি ইসমাইল হোসেন চৌধূরী সম্রাটের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৪৫ পাউন্ডের কেক কাটা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY