চরফ্যাশনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চরফ্যাশনে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

0
666

সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি :ভোলার চরফ্যাসন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান শহীদ এর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। নির্বাচনী তথ্য বিবরণীতে তথ্য গোপন করায় গতকাল বুধবার যাচাই বাচাই শেষে তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

জানাগেছে, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মনিরুজ্জামান শহীদের মনোনয়নপত্রে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করা হয়েছে। এছাড়া চাঁদাবাজি ও মানহানীর একটি মামলায় ১৬ বছর সাজাসহ একাধিক মামলার তথ্য গোপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থীর মনোনয়নপত্র ঝুঁকিতে পরায় বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে একধাপ এগিয়ে গেছেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন আখন।

NO COMMENTS

LEAVE A REPLY