ভোলার ধনিয়ায় এক কিশোরের লাশ উদ্ধার

ভোলার ধনিয়ায় এক কিশোরের লাশ উদ্ধার

0
823

অমি আহামেদ,ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ ভোলার ধনিয়া ইউনিয়নের থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলগী গ্রামের ইব্রাহিম  (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে ভোলা থানা পুলিশ। ইব্রাহিম আলগী গ্রামের খোকনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় বাড়ী থেকে ইব্রাহিম বিশ্বাস বের হয়। পরে তাকে খোজাখুজি করলে বাড়ির পাশে হারুন হাওলাদারের বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা ভোলা থানায় খবর দিলে ভোলা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টিম ইব্রাহিম লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়ন্ত তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

তবে ইব্রাহিমের পরিবার যানান কেউ ইব্রাহিমকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবী করছেন।

ভোলা থানার ওসি মীর খায়রুল কবির ভোলা নিউজ ২৪ ডট নেট কে জানান, ইব্রাহিমকে হত্যা করা হয়েছে না আত্মহত্যা এ বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে তার গলায় ফাঁসের দাগ পাওয়া গেছে। আমরা লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত শেষে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ইব্রাহিমের পরিবার যদি কাউকে সন্দেহ করে মামলা করে তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY