চরফ্যাশনে অটোরিকশা চাপায় শিশু নিহত

চরফ্যাশনে অটোরিকশা চাপায় শিশু নিহত

0
5

ভোলা নিউজ ২৪ ডটকম।।ভোলার চরফ্যাশন উপজেলায় অটোরিকশা চাপায় সুমা নামে তিন বছরের এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেয়ারম্যান বাজার সংলগ্ন বেড়িবাঁধ নামক জায়গায় এ ঘটনা ঘটে। নিহত সুমা চর মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. সুমনের শিশু কন্যা।

দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বেড়িবাঁধ এলাকায় দৌঁড়ে রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশা চাপায় ওই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক অটোরিকশাটি আটক করেছেন। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY