ভোলাক্লাব থেকে ৪শ পিচ বিয়ার ও মদসহ ২জনকে আটক করেছে র‍্যাব

ভোলাক্লাব থেকে ৪শ পিচ বিয়ার ও মদসহ ২জনকে আটক করেছে র‍্যাব

0
904

রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলা মডেল থানার সামনে থেকে প্রায় ৪শ পিচ বিয়ারসহ বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা। এসময় ২জনকে আটক করা হয়েছে।

র‍্যাব-৮ এর সুত্রে জানাযায়,গোপন সংবাদ এর ভিত্তিত্বে আজ ৭এপ্রিল বেলা সোয়া ১১টায় ভোলা শহরের সদর মডেল থানার সামনে ভোলা ক্লাবে অভিযান চালানো হয়।

এসময় ক্লাবের ভিতর থেকে ৩শ ৭২পিচ বিয়ার ও ১৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এসময় ঐ ক্লাবের মো: মাইনুদ্দিন (৫৫) ও মো: মুজিবুল (৪৫) নামের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

র‍্যাব-৮ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: ইফতেখারুজ্জামান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন,দীর্য দিন ধরেই এভাবে এই ক্লাবে মদ ও বিয়ার বিক্রি করা হত।

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এসব উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। মাদক অভিযানকে স্বাগত জানিয়ে মাদক থেকে ভোলাকে রক্ষার দাবী জানিয়েছেন ভোলার সচেতন মহল।

NO COMMENTS

LEAVE A REPLY