ভোলা নিউজ২৪ডটনেটঃ মার্কিন অভিনেতা উইল স্মিথ হেলিকপ্টার থেকে গভীর গিরিখাতে লাফিয়ে পড়ে তাঁর ৫০তম জন্মদিন উদযাপন করেছেন। গত মঙ্গলবার আরিজোনা অঙ্গরাজ্যে হেলিকপ্টার থেকে গ্র্যান্ড ক্যানিয়নে (প্রায় ৬ হাজার ফুট গভীর গিরিখাত) তিনি লাফিয়ে পড়েন। সেই দৃশ্য তাঁর ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হয়।
ইলাস্টিক জাতীয় মোটা দড়ি কোমরে বেঁধে ও প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকিপূর্ণ এভাবে লাফিয়ে পড়া ‘বাংগি জাম্প’ হিসেবে পরিচিত।...
ভোলা নিউজ ২৪ডটনেটঃপাকিস্তানিরা ভাগ্যবান যে ইমরান খানের মতো একজন নেতা পেয়েছে—এ কথা বলেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি বুশরা ইমরান এ কথা বলেছেন। তিনি বলেছেন, স্রষ্টা যখন কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করাতে চান, তখন তিনি (স্রষ্টা) তাঁদের একজন রাজনীতিকের পরিবর্তনে এক নেতা দেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী ফার্স্ট লেডি বুশরা সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। হাম টিভিকে দেওয়া দীর্ঘ ওই সাক্ষাৎকারে...
ভোলা নিউজ২৪ডটনেটঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির প্রচারণায় নেতৃত্ব দেওয়ার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গাদের বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) কন্টাক্ট গ্রুপের সভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। সৌদি আরবের স্থায়ী মিশন ও ওআইসি সচিবালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় ওআইসির...
ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটনেটঃদেশের মোবাইল ফোন গ্রাহকেরা আগামী সোমবার থেকে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল করতে পারবেন। তাঁদের এই সুযোগ দিতে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবা। এর মাধ্যমে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের গ্রাহকেরা একে অন্যের নেটওয়ার্কে গিয়ে তাদের কলরেট ও ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে পারবেন, কিন্তু নম্বর থাকবে আগেরটাই।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন...
চরফ্যাশন প্রতিনিধি, ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটনেটঃভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন সাবেক ১ নং ওয়ার্ড বর্তমান ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নিজাম হাওলাদারের নির্দেশে অন্য এক পরিবারের স্বামী ও স্ত্রী দুজনকেই পিটিয়ে আহত করার সংবাদ পাওয়া যায়।
জানাযায় গত ২৫/০৯/২০১৮ ইং রোজ মঙ্গল বার রাত ৯ ঘটিকার সময় মোঃ মোস্তফা সিকদার দুলারহাট বাজার থেকে বাড়ীতে জাওয়ার পথে...
আমজাদ মমিন॥ভোলায় পৌরসভার টিলসিসি কমিটির সভা অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভোলা পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ ত্রৈ-মাসিক সভা।
সভায় ভোলা পৌরসভার পরিচালন ব্যবস্থা উন্নতিকরন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন, জন-অংশগ্রহন বৃদ্ধি, জনগুরুত্বপূর্ন নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওয়তায় গৃহীত উন্নয়ন প্রকল্প,ভোলা পৌরসভার মহাপরিকল্পনা নিয়ে আলোচনা সহ পানির বিল হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য উৎস...
ভোলা নিউজ ২৪ ডটনেট ।। বাংলাদেশকে ২৩৯ রানে বেঁধে ফেলে পাকিস্তানি ক্রিকেটাররা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। ভেবেছিল এই রান টপকানো তাদের জন্য খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। কিন্তু প্রতিপক্ষ দলটি যে বাংলাদেশ, যে কোনো দলের বিপক্ষেই ভালো কিছু করার সামর্থ্য তাদের রয়েছে। সেটা তারা প্রমাণও করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে আবার এশিয়া কাপের ফাইনালে উঠে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে...
ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটনেটঃদ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে চায় ভারত। দুই দেশের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চায়, যেখানে দুই দেশেরই সমান লাভ থাকবে। এমন মন্তব্য করেছেন সফররত ভারতের বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভু।
আজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক ভোজসভায় তিনি এসব কথা বলেন। সুরেশ প্রভু ও তাঁর স্ত্রী উমা...
ভোলা নিউজ টোয়েন্টিফোর ডটকমঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ এর সংস্কারকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।’
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের উদ্যোগে অ্যাকশন ফর পিসকিপিংয়ের ওপর একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায়...
ভোলা নিউজ ২৪ডটনেটঃ চট্টগ্রামে জরুরি অবতরণে বাধ্য হওয়া ইউএস বাংলা এয়ার লাইন্সের ফ্লাইট বিএস-ওয়ান ফোর ওয়ান এর পাইলট ছিলেন ক্যাপ্টেন জাকারিয়া। তার দক্ষতা আর সাহসিকতায় রক্ষা পেয়েছে ১৬৪ যাত্রীসহ ১৭১ আরোহীর জীবন। যাত্রীদের মধ্যে শিশু ছিল ১১ জন।
দুপুরে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের আগে এয়ারক্রাফটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো...


















