রাকিব উদ্দিন অমি।। ভোলায় অস্ত্রসহ তিন জলদস্যু আটক করেছে কোস্টগার্ড দক্ষিন জোন সদস্যরা।
আজ ভোর রাতের দিকে ভোলা সদরের ভেলুমিয়া ১৫ নং চর এলাকার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. মাহাবুবুল আলম শাকিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তেতুলিয়া নদীতে অভিযান চালাই। এসময় একটি মহিষের ট্রলারে ডাকাতির চেস্টাকালে এডাকাতদের একটি একনলা (পাইপগান) ও...
করোনাভাইরাস প্রতিরোধে তুলনামূলকভাবে অত্যন্ত দ্রুততম সময়ে ভ্যাকসিন তৈরি করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। এরই মধ্যে এটি পরীক্ষামূলক প্রয়োগের চূড়ান্ত ধাপে পৌঁছে গেছে। আজ সোমবার ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগের ক্ষেত্রে নিরাপদ বলে বোধ হচ্ছে। তবে এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানতে আরও পরীক্ষা–নিরীক্ষা প্রয়োজন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে,...
চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর-কচ্ছৈপ্পা গ্রামে ভূমিদস্যুদের হাত থেকে বাচঁতে চায় অসহায় ও হত দরিদ্র একটি পরিবার।
কচ্ছইপ্পা বাজারের ৪নং ওয়ার্ডের বাসিন্দা তৈয়ব আলী অভিযোগ করে বলেন, আমাদের চর কচ্ছৈইপ্পা মৌজার ১০৩ নং জে এল এর ৫১৭ নং খতিয়ানের ৮৫১ নং দাগে এক একর ৫০ শতাংশ জমি আছে।
এই জমি একই এলাকার ভুমিদস্যু কবির ও দুলালের নেতৃত্বে...
মনপুরা প্রতিনিধি ॥ ভোলার মনপুরায় সোনীলী ব্যাংকের সিনিয়র অফিসার জোবায়ের হাসান শাকিলকে নারীনির্যাতন ও যৌতুক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী শশী’র দায়ের করা মামলায় মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২ টায় সোনালী ব্যাংক মনপুরা শাখা থেকে ওই অফিসারকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সোনালী ব্যাংক মনপুরা শাখার সিনিয়র অফিসার মোঃ জোবায়ের হাসান শাকিলের...
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ভোলার রাজাপুরের কৃষক দুলাল বেপারি পালন করেছেন “লাল চাঁন", "মানিক চাঁন" ও “বাতাসি” নামের তিনটি ষাঁড়। তিনি এ তিনটি ষাঁড়ের দাম চাইছেন ১৪ লাখ টাকা!
বিশালাকার এই ষাঁড় তিনটি দেখতে রাজাপুর ইউনিয়নে রোদ্রের হাট বাজার সংলগ্ন চর-মনোষা ৬নং ওয়ার্ডে দুলাল বেপারির বাড়ি ভীড় জমাচ্ছে স্থানীয়রা।
দুলাল বেপারির জানান, “লাল চাঁন" এর দাম নির্ধারণ করা হয়েছে...
ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ লাখ ৪০ হাজার সাতশ ৪৬ জন এবং মারা গেছে ২৬ হাজার দু'শ ৯১ জন। বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় ভারত এখন তিন নম্বরে আছে।
এখনো দেশটিতে করোনা সংক্রমণ বাড়ছে। যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের হার মহারাষ্ট্রে। প্রশাসনিকভাবেও নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।
কিন্তু তারই মধ্যে মহারাষ্ট্রের একটি কোয়ারেন্টিন সেন্টারে আক্রান্ত এক নারীর ধর্ষণের...
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্য বচ্চন। হিন্দুস্তান টাইমসহ ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
গত শনিবার করোনার সংক্রমণ ধরা পড়ে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের শরীরে। তার পরদিনই করোনার রিপোর্ট পজিটিভ আসে ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্য বচ্চনের। কিন্তু তাঁদের শরীরে করোনার তেমন কোনো লক্ষণ না থাকায় তাঁরা হাসপাতালে ভর্তি হননি। কিন্তু শুক্রবার...
এমন ঘটনা বিশ্বজুড়ে খুবই কম ঘটে। সম্প্রতি রাশিয়ায় সৎ ছেলেকে বিয়ে করতে স্বামীকে তালাক দেয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটিকে ঘিরে বেশ শোরগোল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
রাশিয়ান নারী মারিনা ব্লামাশেভা, বয়স ৩৫ বছর। ক্রাসোন্দার ক্রাই নামক এলাকায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে তিনি ওই এলাকায় বেশ জনপ্রিয়। জানা যায়, তিনি তার চেয়ে ১৫ বছরের ছোট ভ্লাদিমিরের সৎ মা।
মারিনাকে প্রায় ১০...
করোনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে গ্রেফতার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীকে মুখোমুখি করেছে পুলিশ। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে স্বামী-স্ত্রীকে মুখোমুখি করা হলে ডা. সাবরিনা আরিফকে দেখে উত্তেজিত হয়ে পড়েন।
এসময় আরিফকে উদ্দেশ করে সাবরিনা বলেন- তোর জন্যই আজ আমার এই অবস্থা। তুই আমাকে শেষ করে দিয়েছিস। সবকিছু করে এখন আমাকে ফাঁসিয়েছিস। আরিফও পাল্টা জবাবে বলেন, সব...
পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্কের পুলিশ। স্থানীয় সময় শুক্রবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ফাহিম হত্যাকাণ্ডের অভিযোগ আনা হচ্ছে। গোয়েন্দারা ধারণা করছেন, ফাহিম সালেহর বোন যখন ওই অ্যাপার্টমেন্টে ঢুকছিলেন, হত্যাকারী তখন লাশ টুকরা করছিলেন।
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস দুজন কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে। গ্রেপ্তার হওয়া...


















