বোরহানউদ্দিনের ঘটনায় পৃথক মামলায় ৫ জনের ৩ দিনের রিমান্ড

বোরহানউদ্দিনের ঘটনায় পৃথক মামলায় ৫ জনের ৩ দিনের রিমান্ড

0
318

স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট।।
ভোলায় পৃথক মামলায় বোরহানউদ্দিনের ঘটনায় ৫ জনের ৩ দিনের রিমান্ড।
রিমান্ড প্রাপ্তরা হলেন, ধর্ম অবমাননার দায়ে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বিপ্লব চন্দ্র শুভ,হ্যাকার শরীফ এবং ইমন পৃথক আরেক মামলায় জনতা-পুলিশ সংঘর্ষে ঘটনায় ভিডিও ফুটেজ দেখে বুধবার রাতে আটক দুই যুবক আরিফ (২৪),সজীব (২৩)।


বুধবার রাতেই আরিফ এবং সজীবকে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন থেকে পুলিশ তাদের আটক করে।
আজ আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এর আদালতে পৃথক পৃথক মামলায় তাদের হাজির করা হলে পুলিশের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠায়।

NO COMMENTS

LEAVE A REPLY