ভোলা ইলিশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান ভাষা দিবস পালিত

ভোলা ইলিশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান ভাষা দিবস পালিত

0
779

ইয়ামিন হোসেন:ভোলা নিউজ ২৪ ডটনেট :ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার ২১ শে ফেব্রুয়ারী সকাল ৭ ঘটিকায় ইলিশা নিজাম উদ্দিন স্কুল মাঠে শহীদ মিনারে ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার নেতৃত্বে পরিষদের সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পন করেন। এসময় চেয়ারম্যান হাছনাইন মিয়ার সাথে ইলিশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও নাগরিক কমিটিগন শহীদ মিনারে মহান ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং মহান ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক শিপু, ইলিশা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আশ্রাফ আলী, ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মোক্তার হোসেন, ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হোসেন মিয়া প্রমুখ।

 

NO COMMENTS

LEAVE A REPLY